ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ চান সোনাম ওয়াংচুক
ভ রত শ ন ত প র - লাদাখের পরিবেশকর্মী ও আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক ভারতের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি
Table of Contents
সোনাম ওয়াংচুকের আহ্বান: ভারতে শান্তিপূর্ণ বিপ্লব ও নেতৃত্বের পরিবর্তন
Bangladailypost.com – ভ রত শ ন ত প র – লাদাখের পরিবেশকর্মী ও আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক ভারতের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ‘সম্মানজনক রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠিত রাখতে হলে দেশে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাধীনতা দিবসের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়াংচুক ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরুর আহ্বান জানান।
প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা
গত কয়েক দিন তিনি অসুস্থ ছিলেন। এই সময়ে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ পেয়েছেন ওয়াংচুক। ভারতের অগ্রগতির সাথে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর অগ্রগতির তুলনাও করেন তিনি।
৫০ বছর আগে যে প্রতিবেশী দেশগুলো আমাদের পেছনে ছিল কিংবা আমাদের সমান অবস্থানে ছিল, তারা এখন আমাদের থেকে অনেক দূর এগিয়ে গেছে।
মাথাপিছু জিডিপির প্রসঙ্গ তুলে ওয়াংচুক বলেন, এই ধারা অব্যাহত থাকলে ২০৪৭ সালে ভারত উন্নত দেশ হতে পারবে না। এমনকি বিশ্ববাজারে নিজেদের অবস্থান তুলে ধরাও কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা ব্যবস্থার গুরুত্ব
শিক্ষা ব্যবস্থাকে দেশের ভবিষ্যতের সাথে যুক্ত করলেন গত দুই মাসে পরিবর্তনের দাবিতে যারা আন্দোলন ও প্রতিবাদ করেছেন, তাদের অভিনন্দন জানান ওয়াংচুক। তিনি বলেন, ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়েও পরিবর্তন এসেছে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। তবে নতুন শিক্ষামন্ত্রীর কাছ থেকেও তিনি এখনো কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন।
দেশের ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার সাথে গভীরভাবে যুক্ত। শিক্ষা পেছিয়ে থাকলে দেশের ভবিষ্যৎও পেছিয়ে থাকবে।
দলনিরপেক্ষ সমালোচনা
কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয় দেশে শাসনব্যবস্থা ও ভিন্নমত দমনের জন্য কোনো একটি রাজনৈতিক দলকে দায়ী করা যায় না বলেও মন্তব্য করেন ওয়াংচুক। তিনি বলেন, দিল্লিতে এক দলের সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হয়েছে, তখন অন্য রাজ্যে অন্য দলের সরকারও একই ধরনের অন্যায ও দমনমূলক আচরণ করেছে। তাই বিষয়টি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয় বলে তিনি মনে করেন।
২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ওই আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও দুর্নীতি ও অন্যায পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করেন ওয়াংচুক। তিনি বলেন, ১২ বছর পর দুর্নীতি ও অন্যায নতুন রূপ নিয়েছে এবং আগের তুলনায় তা আরও দুই থেকে তিন গুণ বড় হয়ে মানুষের সামনে দাঁড়িয়েছে।
নেতৃত্ব বাছাইয়ে বড় সমস্যা
দেশের রাজনৈতিক নেতা নির্বাচনের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন ওয়াংচুক। তিনি বলেন, আমাদের খুব বড় পরিবর্তন দরকার, দরকার একটি বিপ্লব—এই দেশে একটি শান্তিপূর্ণ বিপ্লব, যাতে আমরা সঠিক নেতাদের নিয়ে সামনে এগিয়ে যেতে পারি।
নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার প্রসঙ্গ তুলে ওয়াংচুক সংসদ সদস্যদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, সংসদের প্রায় অর্ধেক সদস্যের বিরুদ্ধে কোনো না কোনো অপরাধের অভিযোগ রয়েছে এবং প্রায় এক-তৃতীয়াংশের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতিতে কীভাবে একটি দেশের উন্নয়ন সম্ভব?
নাগরিকদের সহায়তা চান
যোগ্য নেতৃত্ব খুঁজতে নাগরিকদের সহায়তা চান। দেশের প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আলোচনার জন্য ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে কাজ করতে চান ওয়াংচুক। তিনি দেশের সেরা চিন্তাশীল ব্যক্তিদের নিয়ে আলোচনা করে কী পরিবর্তন প্রয়োজন এবং কীভাবে তা করা যায়, সে বিষয়ে মতামত নিতে চান। তবে তিনি শুধু বুদ্ধিজীবীদের নয়, এমন মানুষদের খুঁজছেন যারা নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান ও বাস্তবিক অর্থে যোগ্য।
লাদাখে বসে এমন মানুষদের কোথায় পাওয়া যাবে তা জানা কঠিন বলে নাগরিকদের সহায়তা চেয়েছেন তিনি। দেশের প্রতিটি অঞ্চল থেকে অন্তত একজন করে এমন ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় স্বাধীনতা দিবসের উপহার হিসেবে এমন ব্যক্তিদের নাম দেওয়ার আহ্বান জানান ওয়াংচুক। তিনি বলেন, দেশের জন্য ‘নতুন মানচিত্র’ তৈরিতে যারা ভূমিকা রাখতে পারবেন, তাদের সাথে তিনি দেখা করতে চান।
শেষে ওয়াংচুক ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করার’ আহ্বান জানান এবং তার বার্তাটি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনুবাদ ও ছড়িয়ে দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান।
সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
Related Reading
Frequently Asked Questions
What is ভ রত শ ন ত প র?
ভ রত শ ন ত প র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ভ রত শ ন ত প র matter?
ভ রত শ ন ত প র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.