International

আইএসআই’র চর সন্দেহে কলকাতায় গ্রেফতার পাকিস্তানি নাগরিক

og_1786547096_6a7c8b989e1a6

আইএসআই-এর চর হিসেবে সন্দেহভাজন পাকিস্তানি নাগরিকের কলকাতায় গ্রেফতারি

Bangladailypost.com – আইএসআই র চর সন দ হ কলক – পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রানা রউফ, যিনি ওয়াহাব আলম নামেও পরিচিত। তার বাড়ি পাকিস্তানের ফয়সালাবাদে। এসটিএফের গোয়েন্দারা তাকে গ্রেফতার করে বুধবার বারাসাত জেলা আদালতে তোলে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যাচ্ছে, রানা রউফের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাথে যোগাযোগ ছিল। ভারতের সেনাবাহিনী, বিএসএফ, রেলসহ গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার বিভিন্ন তথ্য সংগ্রহ করে তাকে আইএসআই-এর কাছে পাঠানোর দায়িত্ব ছিল। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন রয়েছে।

রানা রউফ ২০১২ সাল থেকে নেপালে বসবাস করছিলেন। সম্প্রতি সীমান্ত পেরিয়ে তিনি পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। এখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা ছিল তার। ‘ওয়াহাব’ নামে কলকাতার তপসিয়া এলাকার ঠিকানা ব্যবহার করে তিনি ভারতীয় পরিচয়ে ভুয়া নথি তৈরি করেছিলেন বলে অভিযোগ। গ্রেফতারের পর তার কাছ থেকে পাওয়া নথিগুলো যাচাই করে ভুয়া বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা।

তদন্তকারীদের ধারণা, সম্প্রতি বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন রানা রউফ। গ্রেফতার হওয়ার আশঙ্কা থেকেই তিনি দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। তবে তার আগেই এসটিএফের হাতে ধরা পড়েন। জিজ্ঞাসাবাদে ভুয়া ভারতীয় নথি তৈরির একটি চক্রের সঙ্গেও তার যোগসূত্রের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা।

এদিকে, রানা রউফকে জিজ্ঞাসাবাদের পর কলকাতার তপসিয়া এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করেছে এসটিএফ। তার নাম মো. এজাজ। তদন্তকারীদের দাবি, রানা রউফকে ভারতীয় পরিচয়ের নথি তৈরি করে দেওয়া এবং স্থানীয়ভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে এজাজের ভূমিকা ছিল। তাকেও বুধবার বারাসাত জেলা আদালতে তোলা হয়।

Frequently Asked Questions

What is আইএসআই র চর সন দ হ কলক?

আইএসআই র চর সন দ হ কলক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আইএসআই র চর সন দ হ কলক matter?

আইএসআই র চর সন দ হ কলক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *