AMP
Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

মাত্র ৬০০ টাকা আর একটি ল্যাপটপ সম্বল, যেভাবে আজ সফল হৃদয়

Published August 7, 2026 · Updated August 7, 2026 · By Sandra Rodriguez - bangladailypost.com

Foto : Sandra Rodriguez - bangladailypost.com

ছোট্ট শুরু, বড় স্বপ্ন: হৃদয়ের সফলতার গল্প

Bangladailypost.com – ম ত র ৬০০ ট ক আর - বেনাপোল বাজারের রেলরোড এলাকায় আজ 'বর্ণ প্রিন্টিং'-এর নাম শুনলেই মানুষের মুখে হাসি ফোটে। কিন্তু এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল মাত্র ছয়শত টাকার ক্যাশ, একটি পুরোনো ল্যাপটপ, বাসা থেকে আনা একটি টেবিল আর একটা চেয়ার নিয়ে। যশোরের বেনাপোল পৌরসভার ভবেরবেড়ের সন্তান মহাসিন হোসেন হৃদয় এই গল্পের নায়ক।

সংগঠনের নেতৃত্ব থেকে করোনার আঘাত

২০১৪ সালটি ছিল হৃদয়ের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। অনেক কষ্টে পরিবার একটি ল্যাপটপ কিনে দেয়, যা থেকে তার কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইনের প্রতি আগ্রহ জন্ম নেয়। একই বছর তিনি 'আমরা বেনাপোলের বাসিন্দা' নামক স্থানীয় সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। শিক্ষা ও সমাজের উন্নয়নে তিনি বিভিন্ন মানবিক উদ্যোগ নেন। এর মধ্যে ছিল একটি লাইব্রেরি প্রতিষ্ঠা, যার ভাড়া মেটাতে তিনি দিনরাত টিউশনি করতেন। পাঠাগারের সদস্যদের চাঁদা থেকে বাকি অর্থ আসত। শিশুদের চিত্রাঙ্কন ও চারুকলা শেখার একটি প্রতিষ্ঠানে তিনি নিজেই শিক্ষকতা করতেন। এছাড়াও মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে রক্তদানের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন।

সবকিছু যখন সুন্দরভাবে এগোচ্ছিল, তখনই করোনা মহামারি আঘাত হানে। অর্থ সংকটে থমকে যায় সব সামাজিক কর্মকাণ্ড। কার্যালয়ের ভাড়া মেটাতে না পেরে সংগঠনের অফিসটি ছেড়ে দিতে হয়। ফলে মানবিক উদ্যোগগুলোও স্থগিত হয়ে যায়। এই হারানো সংগঠনগুলো ছিল হৃদয়ের জন্য এক গভীর আঘাত।

চাকরি থেকে উদ্যোক্তা পর্যন্ত যাত্রা

সমাজে টিকে থাকার তাগিদে করোনার পর হৃদয় স্থানীয় একটি কম্পিউটার দোকানে তিন হাজার টাকা বেতনে চাকরি শুরু করেন। কিন্তু পরাজয় মেনে নেননি তিনি। চাকরি ও টিউশনি করার পাশাপাশি সরকারি প্রজেক্টের অধীনে একাধিক পেশাদার গ্রাফিক্স ও ডিজিটাল ব্র্যান্ডিং কোর্স সম্পন্ন করেন। যশোর সরকারি এমএম কলেজ থেকে তিনি সাফল্যজনকভাবে এমবিএ সম্পন্ন করেন।

অর্জিত দক্ষতা আর সামান্য সঞ্চয় সম্বল করে স্বপ্নের বীজ বুনতে শুরু করেন। মাত্র ছয়শত টাকা, পরিবারের দেওয়া সেই ল্যাপটপ আর সেখান থেকে আজকের বর্ণ প্রিন্টিং। অন্যের অধীনে কাজ না করে নিজের ভালোবাসার কাজকেই পেশা হিসেবে বেছে নেন হৃদয়। দোকানের অ্যাডভান্স এবং নামমাত্র ডেকোরেশন করতেই পকেটের জমানো সব টাকা শেষ হয়ে যায়। দোকান চালু করার মুহূর্তে তার ক্যাশে ছিল মাত্র ছয়শত টাকা!

শূন্য থেকে শুরু, আজ উন্নতির মুখ

ঘর সাজানোর আসবাবপত্র কেনার সামর্থ্য না থাকায় বাসা থেকে নিয়ে আসেন নিজের পুরোনো টেবিল, একটি সাধারণ চেয়ার এবং ২০১৪ সালে বাবা-মায়ের অনেক কষ্টে কিনে দেওয়া সেই পুরোনো ল্যাপটপটি। ঘরের সেই পুরোনো টেবিল, একটি চেয়ার, পরিবারের কিনে দেওয়া ল্যাপটপ আর ক্যাশে মাত্র ছয়শত টাকা সম্বল করে বেনাপোল বাজারের রেলরোড এলাকায় যাত্রা শুরু করে তার স্বপ্নের প্রতিষ্ঠান 'বর্ণ প্রিন্টিং'।

শূন্য থেকে শুরু করা সেই প্রতিষ্ঠান আজ উন্নতির মুখ দেখেছে। পরিশ্রম আর হালাল উপার্জনের দৃঢ় মানসিকতায় হৃদয় একটু একটু করে সাজিয়েছেন নিজের প্রতিষ্ঠান। পরিবারের দেওয়া সেই পুরোনো ল্যাপটপটি সরিয়ে আজ সেখানে স্থান পেয়েছে উন্নত মানের শক্তিশালী পিসি। যুক্ত হয়েছে মানসম্মত কালার প্রিন্টার, সিল তৈরির নিজস্ব মেশিন এবং গেঞ্জি, মগ ও ক্রেস্ট প্রিন্টিংয়ের আধুনিক সাবলিমেশন মেশিন। শুধু প্রিন্টিংই নয়, এখানে যে কোনো ধরনের কম্পিউটার কম্পোজ, ছবি কিংবা সরকারি-বেসরকারি আবেদনের কাজও অত্যন্ত নিখুঁতভাবে করা হয়।

প্রাতিষ্ঠানিক কিছু ভারী মেশিনের স্বল্পতা থাকায় বর্তমানে কিছু কাজের জন্য বাইরের সহায়তা নিতে হয়। তবে সততা ও সেবার মান দিয়ে পুরো বেনাপোল ও আশপাশের এলাকার মানুষের আস্থা অর্জন করে নিয়েছেন হৃদয়।

দোকান নেওয়ার পর আমার ক্যাশে ছিল মাত্র ৬০০ টাকা। বাসা থেকে ঘরের পুরোনো টেবিল আর মা-বাবার কষ্ট করে কিনে দেওয়া ল্যাপটপটা নিয়ে এসে যাত্রা শুরু করেছিলাম। আজ আলহামদুলিল্লাহ, হালালভাবে পরিশ্রম করে পুঁজি বাড়িয়েছি। ল্যাপটপ সরিয়ে ভালো পিসি কিনেছি, সিল ও ক্রেস্ট বানানোর নিজস্ব মেশিন বসিয়েছি, আর খালি তাকগুলো আজ সুন্দর সুন্দর ক্রেস্টে ভরে গেছে। কিছু প্রয়োজনীয় মেশিনের ঘাটতি এখনো আছে, যার জন্য অন্য জায়গায় যেতে হয়। তবে আশা করি এবং বিশ্বাস রাখি আল্লাহ সহায় থাকলে একদিন সেটাও পূরণ করতে পারব।

আজকের দিনে তরুণ সমাজ যখন সামান্য প্রতিকূলতায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে কিংবা চাকরির অভাবে দিশেহারা হয়, তখন বেনাপোলের ভবেরবেড়ের মহাসিন হোসেন হৃদয়ের এই সাফল্য যেন এক পরম অনুপ্রেরণা। চাকরির পেছনে না ছুটে কিংবা সামান্য পুঁজি নিয়ে শুরু করে কীভাবে মেধা ও পরিশ্রমের জোরে স্বাবলম্বী হওয়া যায় এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যায়, মহাসিন হোসেন হৃদয় আজ তারই এক অনন্য জীবন্ত দৃষ্টান্ত।

Related Reading

Frequently Asked Questions

What is ম ত র ৬০০ ট ক আর?

ম ত র ৬০০ ট ক আর is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ম ত র ৬০০ ট ক আর matter?

ম ত র ৬০০ ট ক আর matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.