AMP
Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সিনেমাটি দেখলে ৮০ মিনিট লস, না দেখলে সারা জীবন আফসোস থাকবে

Published August 18, 2026 · Updated August 18, 2026 · By Mary Williams - bangladailypost.com

Foto : Mary Williams - bangladailypost.com

স্বল্প বাজেটের অ্যানিমেশন যেভাবে চীনের বক্স অফিসে তৈরি করল অপ্রত্যাশিত ঝড়

Bangladailypost.com – স ন ম ট দ খল ৮০ - একটি গরুর স্বপ্ন নিয়ে গড়া চীনের স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা 'নিউ লাই' এখন দেশটির বক্স অফিসে এক অনন্য ঘটনার কেন্দ্রে। নিম্নমানের গ্রাফিকস, অসংলগ্ন গল্পের গঠন আর অস্বাভাবিক নির্মাণশৈলী — এই সবকিছুর সমন্বয়ে দর্শকের বিরক্ত হওয়াই স্বাভাবিক ধরে নেওয়া হতো। অথচ বাস্তবে ঘটেছে সম্পূর্ণ বিপরীত ঘটনা। যত বেশি ছবিটিকে 'বাজে' বলা হচ্ছে, তত বেশি বেড়েছে দর্শকের আগ্রহ।

৭ হাজার ৭০৫ ইউয়ান থেকে ১ কোটি ১৪ লাখ ইউয়ান

মুক্তির প্রথম ১০ দিনে ছবিটি আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান — প্রায় দর্শকহীন এক যাত্রা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির দুর্বল নির্মাণ নিয়ে নানা রসিকতা ও আলোচনা ছড়িয়ে পড়ার পর দর্শকসংখ্যা হঠাৎ বেড়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী বক্স অফিস আয় পেরিয়েছে ১ কোটি ১৪ লাখ ইউয়ান। বড় বাজেটের হলিউড চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিচ্ছে এই স্বল্প বাজেটের অ্যানিমেশন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জন্ম নেওয়া কৌতূহল

ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে এক বিশেষ ধরনের কৌতূহল। একজন দর্শকের মন্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে:

ছবিটি দেখলে হয়তো ৮০ মিনিট আফসোস হবে, কিন্তু না দেখলে সারা জীবন আফসোস করতে হবে।

এমন নানা মন্তব্যের প্রভাবে দর্শকদের মধ্যে দেখার আগ্রহ তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনেকে 'নিউ লাই'-কে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নিম্নমানের সামগ্রীর বিপরীতে এক ব্যতিক্রমী প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। ছবিটির দুর্বল দৃশ্য ও প্রযুক্তিগত ত্রুটি নিয়েই তৈরি হচ্ছে নানা রসিকতা। কেউ কেউ সেই দুর্বলতাকেই 'খাঁটি হাতে তৈরি কারুশিল্প' হিসেবে তুলে ধরছেন। আবার অনেকে একে চলতি গ্রীষ্মের অপ্রত্যাশিত সাফল্য হিসেবে আখ্যা দিচ্ছেন।

নামের সঙ্গে শেয়ারবাজারের মনস্তাত্ত্বিক যোগসূত্র

সিনেমাটির সাফল্যের পেছনে চীনের শেয়ারবাজারের একটি মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের কথাও আলোচনায় এসেছে। চীনা ভাষায় 'নিউ' শব্দের সঙ্গে নতুনত্ব এবং চাঙা শেয়ারবাজারের ধারণার সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক মন্দার মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থেকেও কেউ কেউ ছবিটির প্রতি সমর্থন দেখাচ্ছেন বলে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে।

হাতে আঁকা পোস্টারের অদ্ভুত দৃশ্য

মুক্তির আগে 'নিউ লাই' নিয়ে কোনো ধরনের প্রচার-প্রচারণা ছিল না। এমনকি মানসম্মত প্রচারপত্রও ছিল না। দর্শকের আগ্রহ বেড়ে যাওয়ার পর বিভিন্ন প্রেক্ষাগৃহে অতিরিক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। কোথাও কর্মীরা নিজেরাই কাগজ ও রং দিয়ে ছবিটির পোস্টার এঁকে টাঙিয়ে দিচ্ছেন। বড় বাজেটের আলোচিত সিনেমার ঝকঝকে পোস্টারের পাশেই দেখা যাচ্ছে হাতে আঁকা 'নিউ লাই'-এর পোস্টার।

সমালোচনার সুর

তবে অপ্রত্যাশিত সাফল্য নিয়ে সবাই সন্তুষ্ট নন। চীনের রাষ্ট্রাধীন সংবাদমাধ্যম বেইজিং নিউজের এক কলামে ছবিটির অতিরিক্ত প্রদর্শনী নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নিম্নমানের সিনেমাকে অতিরিক্ত প্রদর্শনের সুযোগ দিলে দীর্ঘমেয়াদে দর্শকের আস্থা হারাতে পারে প্রেক্ষাগৃহগুলো। পাশাপাশি চলচ্চিত্রের মান যাচাইয়ে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে, যে সিনেমা শুরুতে প্রায় দর্শকহীনভাবে যাত্রা শুরু করেছিল, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা ও কৌতূহলের কারণে সেটিই এখন চীনের বক্স অফিসে এক অদ্ভুত 'চমক' হয়ে উঠেছে।

Related Reading

Frequently Asked Questions

What is স ন ম ট দ খল ৮০?

স ন ম ট দ খল ৮০ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স ন ম ট দ খল ৮০ matter?

স ন ম ট দ খল ৮০ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.