Economy

সিলেটে শিল্পের তথ্যভান্ডার তৈরিতে জরিপ করবে বিডা-এডিবি-সানেম

স ল ট শ ল প র - বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশের শিল্পখাতের সঠিক চিত্র তুলে ধরার লক্ষ্যে সারা দেশে 'সার্ভে অব ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ' নামক

Desk Economy
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Mary Williams - bangladailypost.com
Table of Contents
  1. সিলেটে শিল্প ও বিনিয়োগের তথ্যভান্ডার গঠনে জরিপের কর্মশালা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

সিলেটে শিল্প ও বিনিয়োগের তথ্যভান্ডার গঠনে জরিপের কর্মশালা

Bangladailypost.com – স ল ট শ ল প র – বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশের শিল্পখাতের সঠিক চিত্র তুলে ধরার লক্ষ্যে সারা দেশে ‘সার্ভে অব ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’ নামক একটি জরিপ পরিচালনা করছে। বিনিয়োগের সুযোগ ও বাধাগুলো চিহ্নিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সিলেট বিভাগে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সিলেটের রোজ ভিউ হোটেলে বিডা, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। সানেমের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১২ আগস্ট) এই তথ্য জানানো হয়।

কর্মশালার অংশগ্রহণকারী ও আলোচনার বিষয়বস্তু

কর্মশালায় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও বিভিন্ন অংশীজন অংশ নেন। জরিপের উদ্দেশ্য ও আওতা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি সিলেটের সম্ভাবনাময় খাত, বিনিয়োগের প্রতিবন্ধকতা এবং তথ্য সংগ্রহ ও যাচাইয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন কর্মশালার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় উপস্থিত ছিলেন। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন। এডিবির পক্ষে বাংলাদেশে এডিবির পাবলিক সেক্টর ইকোনমিস্ট তাসনিম আলম বক্তব্য দেন।

জরিপের লক্ষ্য ও পদ্ধতি

কর্মশালার শুরুতে জরিপের পটভূমি তুলে ধরেন সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান। তিনি বলেন, বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা এবং বিনিয়োগ ও নীতিনির্ধারণে সহায়ক একটি নির্ভরযোগ্য ডেটাবেজ তৈরি করাই এ জরিপের মূল লক্ষ্য।

বিনিয়োগকারীরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা এবং বিনিয়োগ ও নীতিনির্ধারণে সহায়ক একটি নির্ভরযোগ্য ডেটাবেজ তৈরি করাই এ জরিপের মূল লক্ষ্য।

সানেমের প্রোগ্রাম ডিরেক্টর জুবায়ের হোসেন জরিপের পদ্ধতি সম্পর্কে জানান। তিনি বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো মূলত ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক বলে ধারণা করা হয়। জরিপের মাধ্যমে এর প্রকৃত চিত্র যাচাই করা হবে। বিদেশি মালিকানাধীন ও যৌথ মালিকানার প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের পাশাপাশি দেশী প্রতিষ্ঠানগুলোর ওপর প্রতিনিধিত্বশীল জরিপ চালানো হবে। এতে প্রতিষ্ঠানের মালিকানা, খাত, কার্যক্রম ও অবস্থানসহ বিভিন্ন তথ্যের বিস্তারিত প্রোফাইল তৈরি করা হবে।

এলডিসি উত্তরণ ও বিনিয়োগের গুরুত্ব

এডিবির পাবলিক সেক্টর ইকোনমিস্ট তাসনিম আলম বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বিনিয়োগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী তিন বছরের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পর দেশের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। এ ক্ষেত্রে আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনাগুলো চিহ্নিত করে কাজে লাগাতে হবে। সিলেটের পর্যটন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে অর্থনীতির গতি ধরে রাখতে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও বাড়তে হবে।

সিলেটের শিল্পখাত ও উদ্যোক্তাদের চাহিদা

সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সাধারণত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চান। কিন্তু সঠিক ও ব্যবহারযোগ্য তথ্যের অভাবে তারা কার্যকর সিদ্ধান্ত নিতে পারছেন না। সিলেটে বিশেষ করে নারী উদ্যোক্তাদের মধ্যে রপ্তানিমুখী উদ্যোক্তার সংখ্যা উদ্বেগজনকভাবে কম। কৃষির সঙ্গে সিলেটের পর্যটন খাতকে সমন্বয় করে নতুন শিল্প ও ব্যবসার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সাধারণত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে চান। কিন্তু সঠিক ও ব্যবহারযোগ্য তথ্যের অভাবে তারা কার্যকর সিদ্ধান্ত নিতে পারছেন না।

তার মতে, আঞ্চলিক পর্যায়ে যাচাই করা তথ্যের অভাবে নতুন শিল্প স্থাপনের উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি রপ্তানি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহজে পাওয়া যায় না বলেও তিনি অভিযোগ করেন। জরিপের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে চেম্বার পূর্ণ সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বিডার ভবিষ্যৎ পরিকল্পনা

বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, দেশে শিল্প ও বিনিয়োগের একটি নির্ভরযোগ্য জাতীয় ডেটাবেজের ঘাটতি রয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত বাজার সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে। তাই এখন থেকেই বিনিয়োগ ও শিল্পায়নের জন্য কার্যকর পরিকল্পনা প্রয়োজন। বিনিয়োগকারীদের সেবা সহজ করতে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। জরিপের তথ্য দেশের বিভিন্ন অঞ্চলে ভারসাম্যপূর্ণভাবে বিনিয়োগ বণ্টন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, প্রচলিত অনেক গবেষণার তুলনায় এ জরিপের মাধ্যমে দেশের শিল্পখাতের একটি স্পষ্ট ও সামগ্রিক চিত্র পাওয়া যাবে। সিলেটে কাঁচামালভিত্তিক অনেক শিল্প রয়েছে, যেগুলো সম্পর্কে ব্যাপকভাবে জানা যায় না। জরিপের মাধ্যমে এসব সম্ভাবনাময় খাত সামনে আসবে।

বিডার নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির বলেন, বিডার কাছে শিল্পপ্রতিষ্ঠানের তথ্য নিয়ে বিভিন্ন সময়ে অসঙ্গতি দেখা গেছে। নিবন্ধনের পর প্রতিষ্ঠানগুলো সক্রিয় রয়েছে কি না, সে বিষয়েও পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। এ কারণে ব্যবসায়িক সেবা আরও সমন্বিত করে বিডার ওএসএস শক্তিশালী করা প্রয়োজন। এলডিসি উত্তরণ সামনে রেখে নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক শিল্পায়নে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। সিলেটের স্থানীয় উৎপাদনকে কাজে লাগিয়ে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিডার আগ্রহের কথা জানান। হুমায়ুন কবির বলেন, জরিপের তথ্য কার্যকর নীতি প্রণয়ন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজীকরণ এবং বিভিন্ন চেম্বারের তথ্য সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক তথ্য দিতে

Frequently Asked Questions

What is স ল ট শ ল প র?

স ল ট শ ল প র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স ল ট শ ল প র matter?

স ল ট শ ল প র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment