Economy

ড্রোন আতঙ্কে ৯ হাজার নটিক্যাল মাইল বেশি ঘুরে ক্রুড আনছে বিপিসি

ড র ন আতঙ ক ৯ হ - লোহিত সাগরে ইরানি ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আরব বিশ্বের মার্কিন সামরিক স্থাপনাকেও ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে ড্রোন আতঙ্ক ৯ হাজার

Desk Economy
Published July 28, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : John Jones - bangladailypost.com

ড্রোন হুমকিতে নতুন রুটে ক্রুড তেল আমদানি

Bangladailypost.com – ড র ন আতঙ ক ৯ হ – লোহিত সাগরে ইরানি ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আরব বিশ্বের মার্কিন সামরিক স্থাপনাকেও ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে ড্রোন আতঙ্ক ৯ হাজার নটিক্যাল মাইল বেশি পথ ঘুরে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আনছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সূত্র জানায়, গত ২৩ জুলাই এমটি নিনেমিয়া জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে। জাহাজটি বর্তমানে সুয়েজ খাল অতিক্রম করে জিব্রাল্টার প্রণালির দিকে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে আসার কথা রয়েছে।

রুট পরিবর্তনের কারণ ও খরচ

বিপিসির মালিকানাধীন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরএল) প্রয়োজনীয় আমদানি করা অপরিশোধিত তেল পরিবহন করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিএসসি। এতদিন যে পথে এসেছে নিনেমিয়া ১ লাখ টন অপরিশোধিত তেলবাহী এমটি নিনেমিয়া স্বাভাবিক সময়ে ৪ হাজার ২শ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করে দেশে আসে। এবার এই রুটের পরিবর্তে ১৩ হাজার ১২৯ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসবে।

লোহিত সাগরে যুদ্ধাবস্থার কারণে হামলার ঝুঁকি থাকায় বিকল্প রুট হিসেবে কেপ অব গুড হোপ হয়ে বাংলাদেশে আসছে এমটি নিনেমিয়া।

বিএসসির ভাষ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে সৌদি আরবের ইয়ানবু থেকে লোহিত সাগর দিয়ে বাব আল মান্দেব প্রণালি হয়ে (লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল) বিপিসির আমদানি করা ক্রুডবাহী জাহাজ ভারত মহাসাগর হয়ে বাংলাদেশে আসতো। কিন্তু লোহিত সাগর ও বাব আল মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার ঝুঁকি থাকায় রুট পরিবর্তন করে এমটি নিনেমিয়াকে সুয়েজ খাল-জিব্রাল্টার ও দক্ষিণ আফ্রিকার উত্তামাশা অন্তরীপ (কেপ অব গুড হোপ) হয়ে বাংলাদেশে আসতে হবে।

বিএসসির তথ্য অনুযায়ী, ইয়ানবু থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ৪২শ নটিক্যাল মাইল। ইয়ানবু থেকে অপরিশোধিত তেলের জাহাজ চট্টগ্রামে আসতে সময় লাগতো ১৩-১৫ দিন। রুট পরিবর্তনের কারণে ইয়ানবু থেকে বর্তমানে ১৩ হাজার ১২৯ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে আসতে হচ্ছে এমটি নিনেমিয়াকে। এতে নির্ধারিত সময়ের চেয়ে আরও ৩৪ দিনের মতো সময় বেশি লাগার কথা রয়েছে। পার্সেলটি বহনের ক্ষেত্রে মূল ভাড়া পাশাপাশি ৫৩ লাখ ৯৬ হাজার ৭৩৩ ডলার অতিরিক্ত খরচের কথা জানিয়ে গত ২৩ জুলাই বিপিসিকে চিঠি দিয়েছে বিএসসি, যা বাংলাদেশি টাকা ৬৬ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ দশমিক ৪৬ টাকা হিসেবে)।

মূলত লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করেছে সুয়েজ খাল। এটি ইউরোপ-এশিয়ার সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ। পাশাপাশি ভূমধ্যসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালি। আর দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগর উপকূলে অবস্থিত পাথুরে অন্তরীপ উত্তামাশা। এটিকে ‘কেপ অব গুড হোপ’ বলা হয়। বিপিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে ইআরএল।

Leave a Comment