‘হানিট্র্যাপ’ চক্রের ৪ সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Bangladailypost.com – হ ন ট র য প চক - গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে চারজনকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে ফোনে ডেকে নিতেন। পরে আপত্তিকর ভিডিও ধারণ করে হাতিয়ে নিতেন বলে জানিয়েছে পুলিশ। আটকদের মধ্যে দুজনের বয়স ১৭ বছর। অন্যজনের নাম মাহবুব (২০)। তারা তিনজনই স্থানীয় এক কলেজের শিক্ষার্থী। অপরজন বাড়ির মালিকের স্ত্রী সেলিনা আক্তার। এলাকাবাসী জানায়, স্থানীয় খোকন ও তার স্ত্রী সেলিনা দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর তাদের বাড়িতে মেয়েদেরকে এনে কৌশলে ছেলেদের ডেকে নিতেন। পরে আপত্তিকর ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নিতেন তারা। ভুক্তভোগীদের একজন মনির হোসেন বলেন, ‘শনিবার (১৫ আগস্ট) আমাকে রাস্তা থেকে তুলে এনে ঘরের দরজা বন্ধ করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর চালায় শারীরিক নির্যাতন। পায়ের নখ, হাঁটু, হাতের নখে আঘাত করতে করতে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না দেওয়া পর্যন্ত চলে নির্যাতন। টাকা দিয়ে মুক্তি মেলে।’ এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে চক্রটি এর আগেও হানিট্র্যাপে ফেলে অনেককে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হানিট্র্যাপের অভিযোগে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
Related Reading
Frequently Asked Questions
What is হ ন ট র য প চক?হ ন ট র য প চক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does হ ন ট র য প চক matter?হ ন ট র য প চক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.