সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
Bangladailypost.com – স ল ট ট র পল ম - সিলেট নগরীতে বাসার ভেতরে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার বাবুল মিয়ার চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে রোববার (১৬ আগস্ট) সকালে নিহত দম্পতির মেয়ের দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বাবুল মিয়াকে আদালতে তোলে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুল মিয়াকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহকর্মী তাহমিনার (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এ ঘটনার পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে শুক্রবার রাতে সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা। তবে অভিযোগে তিনি হত্যাকাণ্ডে পুলিশের হাতে আটক বাবুল মিয়ার নাম উল্লেখ করেননি। হত্যাকাণ্ডের সঙ্গে আইনজীবী ও ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেন সেলিনা। এদিকে হত্যাকাণ্ডে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে গৃহকর্মী তাহমিনার সঙ্গে বাবুল মিয়ার প্রেমের বিষয়টি কারণ হিসেবে বলা হলেও সেলিনার দাবি, দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে খুনিদের দিয়ে তার বাবা, মা ও গৃহকর্মীকে হত্যা করা হয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is স ল ট ট র পল ম?স ল ট ট র পল ম is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does স ল ট ট র পল ম matter?স ল ট ট র পল ম matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.