AMP
Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সিরাজগঞ্জ / এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের নিন্দা

Published August 16, 2026 · Updated August 16, 2026 · By Daniel Williams - bangladailypost.com

Foto : Daniel Williams - bangladailypost.com

সিরাজগঞ্জে এমপি আনুল হকের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর তীব্র নিন্দা

Bangladailypost.com – স র জগঞ জ এমপ আয়ন ল - শনিবার রাত দশটার দিকে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আনুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিএনপির বিবৃতিতে যা বলা হয়েছে

বিএনপির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ছাত্র রাজনীতি থেকে ধাপে ধাপে গড়ে ওঠা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ওপর জামাত-শিবির ও এনসিপির সন্ত্রাসীরা হামলা করেছে। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

১৯৭১ সালের পরাজিত শক্তি জামাত-শিবির ও এনসিপির নব্য সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

জামায়াতের অবস্থান

অপরদিকে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত ও অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কোনো প্রমাণ ছাড়াই জামায়াত-শিবিরকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন—এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগেরও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা উচিত। কিন্তু মিথ্যা, অনুমাননির্ভর বা উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল করা কারও কাম্য নয়। আমরা চাই, এ হামলার প্রকৃত রহস্য উদঘাটিত হোক, প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক এবং নিরপরাধ কোনো ব্যক্তি বা সংগঠনকে হারানি করা না হোক।

হামলার পটভূমি ও পরিস্থিতি

এর আগে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে এমপি আনুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তার সঙ্গে গাড়িতে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ফয়সাল বিশ্বাসের ফেসবুক লাইভে যুক্ত হন।

ভিপি আইনুল হক অভিযোগ করে বলেন, আমি এমপি হওয়ার পর জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছি। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) জনগণ যেখানে চাইবে, সেখানেই হবে। আমি সরকার দলীয় একজন এমপি হওয়ার পরেও আমার ওপর দুষ্কৃতকারী ও জামায়াত শিবিরের সন্ত্রাসী বাহিনী হামলা করেছে।

তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেফতারের দাবি করেন। ওই ফেসবুক লাইভে এমপির গাড়িতে থাকা ফয়সাল বিশ্বাস জামায়াতে ইসলাম, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এমপির গাড়িবহরে হামলা করেছে বলে অভিযোগ করেন।

স্থানীয়রা বলছেন, উপজেলার একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপিত হবে। এটি স্থাপনের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নির্দিষ্ট জায়গা চেয়েছেন। শর্ত অনুযায়ী উপজেলা পরিষদের নিকটতম স্থানে জায়গা নির্ধারণের কথা বলা হলেও এমপি তার নিজ এলাকা চাঁদাইকোলায় স্থাপনের জন্য একটি ডিও লেটার দিয়েছেন।

এটা নিয়ে ধানগড়াসহ উপজেলার অন্যান্য ইউনিয়নবাসী ক্ষুব্ধ। তাদের দাবি, টিটিসি সেন্টার উপজেলা পরিষদের আশপাশেই হোক। এতে প্রত্যেক ইউনিয়নের সুবিধা হবে। এ বিষয়টি সমাধান করতেই পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ধানগড়া বাজারে এমপি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বসেছিলেন। কিন্তু সভা শেষ হওয়ার আগেই হঠাৎ উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়ে এই হামলার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (রাজশাহী সার্কেল) সাইফুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, এ ঘটনার দোষীদের চিহ্নিত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাছাড়া বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিরোধ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Related Reading

Frequently Asked Questions

What is স র জগঞ জ এমপ আয়ন ল?

স র জগঞ জ এমপ আয়ন ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স র জগঞ জ এমপ আয়ন ল matter?

স র জগঞ জ এমপ আয়ন ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.