Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: মুখ খুললেন ছাত্রদল নেতা মোকাররম

Published August 6, 2026 · Updated August 6, 2026 · By Richard Moore - bangladailypost.com

Foto : Richard Moore - bangladailypost.com

মোকাররম হোসেন খোকার দাবি, জাহাঙ্গীর হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা নেই

Bangladailypost.com – ব এনপ ন ত জ হ ঙ - কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম ওরফে জাহাঙ্গীরের হত্যাকাণ্ডে তার নাম উঠে আসার পর জেলা ছাত্রদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃত এই নেতা মোকাররম হোসেন খোকা দাবি করছেন, হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

বুধবার (৫ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিও বক্তব্যে মোকাররম হোসেন খোকা বলেন, হামলার ঘটনায় আটক এক ব্যক্তি তার নাম উল্লেখ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে ওই ব্যক্তির সাথে তার কোনো দেখা বা ফোনে কথা হয়েছে বলে তিনি দাবি করেন না। তিনি আরও জানান, জাহাঙ্গীর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। তাদের রাজনৈতিক অবস্থান ও ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকা ভিন্ন হওয়ায় তাদের মধ্যে কোনো রাজনৈতিক বিরোধ ছিল না।

আমার বিরুদ্ধে যদি কোনো তথ্য-প্রমাণ থাকে, তাহলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। কিন্তু কোনো ব্যক্তির কথার ভিত্তিতে যেন আমার ওপর জুলুম করা না হয়।

মোকাররম হোসেন খোকা দাবি করেন, হত্যাকাণ্ডে তার নাম জড়ানোর কথা শোনার পর অযথা হরানির আশঙ্কায় তিনি আত্মগোপনে আছেন। অর্থ লেনদেনের অভিযোগও তিনি অস্বীকার করে বলেন, হত্যাকাণ্ডে অর্থনৈতিকভাবে জড়িত থাকার অভিযোগ সত্য নয়। তিনি প্রশাসনকে আহ্বান জানান, চাইলে তার আর্থিক লেনদেন তদন্ত করে প্রকৃত তথ্য বের করতে পারে। প্রায় ২০ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষক পরিবারের সন্তান হিসেবে নানা সময়ে নির্যাতনের শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম জানান, জাহিদুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় জনতার হাতে আটক হেলালের জবানবন্দিতে মোকাররমের নাম এসেছে। এছাড়া পুলিশের হাতে আটক তিন আসামি তার স্বজনদের বাড়িতে তিনদিন অবস্থান করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরও তিনি সংগঠনের সাথে যোগাযোগ না করে আত্মগোপনে থাকায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মো. হেলালকে (২৪) আটক করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর অভিযানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের মহিন উদ্দিন (৩২) এবং মধ্যপাড়া গ্রামের মো. শাহিন আলমকে (২৭) গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহত জাহিদুল আলমের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় হত্যা মামলা করেন।

Related Reading

Frequently Asked Questions

What is ব এনপ ন ত জ হ ঙ?

ব এনপ ন ত জ হ ঙ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ব এনপ ন ত জ হ ঙ matter?

ব এনপ ন ত জ হ ঙ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.