বিএনপিতে যোগ দিলেন জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারী
ব এনপ ত য গ দ ল - সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াত ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ জন অনুসারী আনুষ্ঠানিকভাবে
Table of Contents
শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃত নেতার ১২ অনুসারী বিএনপিতে যোগদান
Bangladailypost.com – ব এনপ ত য গ দ ল – সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াত ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ জন অনুসারী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এই যোগদান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণ করে বিএনপিতে যোগ দেন ১২ জন। আয়োজকদের দাবি, তারা সবাই জামায়াতের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ছিলেন।
নতুন যোগদানকারীদের তালিকা
নবযোগদানকারীরা হলেন: কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিউর রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী এবং তৌহিদুর রহমান বাবু।
যোগদানকৃতরা সকলে আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তারা গাজী নজরুল ইসলাম ও জামায়াতের কর্মী। তারা জাতীয় নির্বাচনেও নজরুলের পক্ষে কাজ করেছে। তবে সম্প্রতি গাজী নজরুলের অপকর্ম দেখে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেয়। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে।
শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ এই কথাগুলো জানান।
সভায় বিএনপির নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। নতুন যোগদানকারীদের দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে রাজনীতি করার আহ্বান জানান তারা। তবে এই বিষয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আহসানুর রহমান রাজীব/কেএইচকে
Related Reading
Frequently Asked Questions
What is ব এনপ ত য গ দ ল?
ব এনপ ত য গ দ ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ব এনপ ত য গ দ ল matter?
ব এনপ ত য গ দ ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.