Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়লো

Published July 11, 2026 · Updated July 21, 2026 · By Richard Moore - bangladailypost.com

Foto : Richard Moore - bangladailypost.com

Bangladailypost.com – ব ন দরব ন ভ রমণ ন - বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ভ্রমণে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। শুক্রবার ( ১০ জুলাই) সাড়ে ৭টায় জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৮ জুলাই জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। উক্ত সময়ে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো। এর আগে ৬ জুলাই জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞায় ১০ জুলাই পর্যন্ত ও ৮ জুলাই জারি করা নিষেধাজ্ঞায় ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। নয়ন চক্রবর্তী/এনএইচআর