প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে উৎসবের আমেজ
কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের ইতিহাস গড়া সফর
Bangladailypost.com – প রধ নমন ত র র সফর - ঢাকার বাইরে প্রথমবারের মতো জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে কিশোরগঞ্জে। এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। সফরে জেলার তিন উপজেলা পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
কেন কিশোরগঞ্জ?
জাতীয় পর্যায়ে এই আয়োজন এবার ঢাকার বাইরে নেওয়ার পেছনে রয়েছে বৃহত্তর ময়মনসিংহের মৎস্য খাতের বড় অবদান। সংশ্লিষ্টরা বলছেন, দেশের মৎস্য উৎপাদনে বৃহত্তর ময়মনসিংহের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই অঞ্চলের মৎস্যচাষি ও উদ্যোক্তাদের সম্ভাবনা ও সাফল্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কটিয়াদীতে এবারের আয়োজন করা হয়েছে।
কিশোরগঞ্জের ভৌগোলিক বৈশিষ্ট্যও এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম পুরোপুরি এবং তাড়াইল, নিকলী, বাজিতপুর ও ভৈরবের আংশিক এলাকা নিয়ে বিস্তৃত হাওরাঞ্চল গড়ে উঠেছে। ব্রহ্মপুত্র, মেঘনা, ধনু, ঘোড়াউত্রা, বাউলাইসহ বিভিন্ন নদ-নদী এবং অসংখ্য খাল-বিল ছড়িয়ে রয়েছে জেলার বিস্তীর্ণ এলাকায়।
সফরের কর্মসূচি
প্রধানমন্ত্রীর সফর শুরু হবে পাকুন্দিয়া থেকে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন তিনি। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন তিনি। এ আয়োজনেই মৎস্য খাতে বিশেষ অবদান রাখা দেশের ১৪ উদ্যোক্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদক দেওয়ার কথা রয়েছে। ফলে কটিয়াদীর এই অনুষ্ঠান শুধু জেলা পর্যায়ে আয়োজন নয়, জাতীয় মৎস্য খাতের উদ্যোক্তা ও চাষিদের জন্যও গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হয়ে উঠছে।
মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজন শেষে প্রধানমন্ত্রী যাবেন কিশোরগঞ্জ সদর উপজেলায়। দুপুর আড়াইটার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাদ্রাসায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরনো স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী।
সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও উদ্বোধনের কথা রয়েছে। সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নেতাকর্মীদের উৎসাহ
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে আসছেন। এতে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আমরা তার সফর সফল করতে প্রস্তুত।
— জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের প্রস্তুতি শেষ এখন শুধু অপেক্ষা। আমরা আশা করছি, তার সফরের মাধ্যমে কিশোরগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হবে।
— জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরে জেলার যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও মনে করেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মানুষের আগ্রহ ব্যাপক। তার প্রত্যাশা, এ সফরের মাধ্যমে জেলার দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা বাস্তবায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
সফরে জেলার তিন উপজেলা পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, নদীতে মাছের পোনা অবমুক্ত, মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা তুলে ধরার সুযোগ হিসেবেও সফরটিকে দেখছেন কিশোরগঞ্জবাসী। ইতোমধ্যে জেলা শহর ও কটিয়াদীর গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও স্থাপনা সাজানো হয়েছে। সব মিলিয়ে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
এসকে রাসেল/এএইচ/জেআইএম
Related Reading
Frequently Asked Questions
What is প রধ নমন ত র র সফর?প রধ নমন ত র র সফর is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does প রধ নমন ত র র সফর matter?প রধ নমন ত র র সফর matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.