তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Bangladailypost.com – ত ল র ম কল জ ছ – নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শের-ই বাংলা ছাত্রাবাসে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটে। ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ আনা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ও ট্যাব নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও রয়েছে।
শিকার শিক্ষার্থীদের বক্তব্য
ইসলামী ছাত্র আন্দোলন তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মদ সগির হোসেন জানান, ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করে তাঁর রুম ভাঙচুর করে এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
আমার ল্যাপটপ নিয়ে গেছে। আমার পাশের রুমের এক ভাইয়ের থেকে ট্যাব নিয়ে গেছে। এনআইডি কার্ড ও সার্টিফিকেট নষ্ট করে ফেলেছে।
গণিত বিভাগের ছাত্র শরীফ আবদুল্লহ বলেন, তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক ট্র্যাফিক কর্মী হিসেবে কাজ করেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু ছাত্রদল নেতা অনিক তাঁর রুমে প্রবেশ করে ‘এনসিপি করি, শিবির করি’ বলে বেল্ট দিয়ে মারধর শুরু করেন।
তারা আমার একটি ট্যাব, দুটি মোবাইল, মানিব্যাগ ও বিছানার নিচে রাখা হল ফি ছিনিয়ে নিয়ে গেছে।
শরীফ আরও বলেন, তাঁর দাদা গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক। পারিবারিকভাবে বিএনপির রাজনীতি করলেও ছাত্রদলের ছেলেরা তাঁকে শিবির আখ্যা দিয়ে মেরেছে।
ছাত্রদলের পক্ষ থেকে প্রতিক্রিয়া
তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, শিবিরের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। সেই গ্রুপে যারা যুক্ত আছে তারা ছাত্রদলের বিরুদ্ধে নানান অপপ্রচার চালায়। তাদের ফোন চেক করে সেগুলো সাময়িক জব্দ করে পরবর্তীতে হল সুপারের কাছে দিয়ে এসেছেন। সাধারণ শিক্ষার্থীদের হারানি করা হয়নি।
অধ্যক্ষের বক্তব্য ও তদন্ত কমিটি
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম ভাঙচুর ও লুটপাটের বিষয়টি জানা নেই বলে জানান। তিনি বলেন, ছাত্রদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে।
এর আগে দুপুরে শহরের চাষাড়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফতুল্লা থানার ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে শিবির।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
Related Reading
Frequently Asked Questions
What is ত ল র ম কল জ ছ?
ত ল র ম কল জ ছ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ত ল র ম কল জ ছ matter?
ত ল র ম কল জ ছ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.