কটিয়াদী নদীতলে তিতাস গ্যাস পাইপলাইন ছিদ্র মেরামত সম্পন্ন
Bangladailypost.com – ত ত স র প ইপল ইন – প্রায় দুই মাস ধরে চলমান সমস্যার সমাধান ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদের তলদেশে। সেখানে অবস্থিত তিতাস গ্যাস সঞ্চালন লাইনের ছিদ্রটি সফলভাবে মেরামত করা হয়েছে। বিশেষ প্রযুক্তি প্রয়োগ করে পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশটি পুরোপুরি বন্ধ করতে সক্ষম হয়েছেন তিতাস গ্যাসের প্রকৌশলীরা। এর ফলে কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকাগুলোতে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাইপলাইনের ছিদ্র সফলভাবে মেরামত করা হয়েছে। ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে।
ছিদ্রের সৃষ্টি ও মেরামতের বিবরণ
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকা আড়িয়াল খাঁ নদের পানির নিচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা যায়। শুরুতে গ্যাস নির্গমন কম থাকলেও সময়ের সঙ্গে তা বাড়তে থাকে। শেষ দুই সপ্তাহে উচ্চচাপের কারণে পানির ওপর ফোয়ারার মতো গ্যাস বের হতে থাকে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার উদ্দেশ্যে পাইপলাইনে প্রায় দশ ইঞ্চি আকারের ছিদ্র করা হয়েছিল। তবে উচ্চচাপের কারণে সংযোগ নেওয়া সম্ভব হয়নি। পরে তিন স্তরের পাইলিং করে পাইপের চারপাশের পানি সরিয়ে ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে ছিদ্রটি বন্ধ করা হয়।
কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবে সফলভাবে ছিদ্রটি বন্ধ করা গেছে। এখন পাইপলাইনের সুরক্ষা আরও জোরদারে উন্নতমানের সুরক্ষা টেপ ব্যবহার করা হবে।
তিতাস গ্যাসের ময়মনসিংহ বিভাগের সিস্টেম অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স শাখার আঞ্চলিক অপারেশন (ভালুকা) ব্যবস্থাপক মো. শামীম হোসেন এই মন্তব্য করেন।
অপচয় ও আইনানুগ ব্যবস্থা
ছিদ্র থাকার কারণে শেষ কয়েক দিনে প্রাথমিক হিসাবে প্রতিদিন ৫-৬ লাখ টাকার গ্যাস অপচয় হয়েছে। তবে মেরামত কাজে অংশ নেওয়া কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ছিদ্রটি এক ইঞ্চিরও বেশি ছিল এবং গ্যাসের চাপও অনেক বেশি ছিল। তাদের ধারণা, শেষ দুই সপ্তাহে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার গ্যাস অপচয় হয়েছে। সব মিলিয়ে অন্তত ২০ কোটি টাকার গ্যাস অপচয় হয়ে থাকতে পারে।
এ ঘটনায় মঙ্গলবার (৪ আগস্ট) কটিয়াদী থানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ মামলা করেছে। মামলায় স্থানীয় একটি চুন কারখানার মালিক সুনামগঞ্জের ছাতক উপজেলার দেলোয়ার হোসেন তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি জমির মালিক সুমন মিঞাসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার পর বুধবার (৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে কাজীরচর এলাকার দুই জমির মালিক সুলতান উদ্দিন আকন্দ ও সুমন মিঞাকে গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ। প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অবৈধ চুন কারখানা উচ্ছেদ
এর আগে ৩ আগস্ট কটিয়াদীর কাজীরচর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ চুন কারখানাটি উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। কারখানা থেকে জব্দ করা সাত হাজার ৮০০ ঘনফুট চুনাপাথর মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
সরকারের একাধিক সংস্থার তদন্তে অবৈধ গ্যাস সংযোগের চেষ্টাকেই এ ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এ ঘটনার পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, ‘স্থানীয়দের মুখে এ ঘটনার সঙ্গে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মিলনের নাম শুনেছি। তবে প্রকৃতপক্ষে যে-ই জড়িত থাকুক, তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।’ কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘মামলার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ এসকে রাসেল/এসআর/জেআইএম
Related Reading
Frequently Asked Questions
What is ত ত স র প ইপল ইন?
ত ত স র প ইপল ইন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ত ত স র প ইপল ইন matter?
ত ত স র প ইপল ইন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.