Country

কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে

ক ন ম ধ যম ক ব - মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে প্রাথমিক স্তরের শিক্ষা সুবিধা থাকলেও মাধ্যমিক পর্যায়ে একটাই বাধা — কোনো পূর্ণাঙ্গ মাধ্যমিক

Desk Country
Published August 19, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1787111975_6a852a27d0f36
Foto : Jennifer Garcia - bangladailypost.com
Table of Contents
  1. পেয়ারপুর ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ের অভাব: শিক্ষার দরজা বন্ধ
  2. Related Reading
  3. Frequently Asked Questions

পেয়ারপুর ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ের অভাব: শিক্ষার দরজা বন্ধ

Bangladailypost.com – ক ন ম ধ যম ক ব – মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে প্রাথমিক স্তরের শিক্ষা সুবিধা থাকলেও মাধ্যমিক পর্যায়ে একটাই বাধা — কোনো পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় নেই। এই অভাবের ফলে ইউনিয়নের কিশোর-কিশোরীরা অষ্টম শ্রেণি শেষ করার পর আর পড়তে পারে না। ফলাফল হিসেবে পুরো ইউনিয়ন শিক্ষাখাতে পিছিয়ে পড়েছে।

যাতায়াতের দীর্ঘ পথ ও তার প্রভাব

মাধ্যমিক পর্যায়ে পড়তে চাইলে ইউনিয়নের শিক্ষার্থীদের ৪ থেকে ৫ কিলোমিটার দূরের চরমুগরিহা এলাকায় পৌঁছাতে হয়। এই দূরত্ব ও যাতায়াতের কষ্টে অষ্টম শ্রেণির পরপরই বহু শিক্ষার্থী পাঠচ্যুত হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ — অনেকেই বাল্যবিবাহের শিকার হচ্ছে। অন্যদিকে কিছু পরিবার ছেলেদের অল্প বয়সেই অবৈধ পথে ইতালি পাঠানোর চেষ্টা করছে, ফলে ঝুঁকিপূর্ণ অভিবাসনের শিকারও হচ্ছে তারা।

ইউনিয়নের শিক্ষা-সংস্থা পরিসংখ্যান

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পেয়ারপুর ইউনিয়নের চারটি মৌজায় মোট আটটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া ইউনিয়নে দুটি গুচ্ছগ্রাম, দুটি আশ্রয় প্রকল্প এবং একটি মাদরাসা কার্যকর। ইউনিয়নের বিভিন্ন গ্রামে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসে অবস্থান করলেও এখানে একটিও পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় নেই। ইউনিয়নে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় থাকলেও সেখানে অষ্টম শ্রেণি পর্যন্তই পাঠদান হয়। এরপর মাধ্যমিক পর্যায়ে সুযোগ না থাকায় কিশোর-কিশোরীদের একটি অংশ শিক্ষাজীবন থেকে সম্পূর্ণ সরে যায়।

শিক্ষার্থীদের কণ্ঠে

পেয়ারপুর ইউনিয়নের মধ্যপেয়ারপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র নোমান বেপারী বলেন, আমাদের এলাকায় মাধ্যমিক বিদ্যালয় নেই। নিজ এলাকার থেকে বেশ দূরে চরমুগরিহা গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। ব্যাটারিচালিত ইজিবাইকে করে আমাদের যেতে হয়। এতে করে আমাদের টাকা ও সময় দুটিই ব্যয় করতে হচ্ছে। বৃষ্টির সময়েও প্রায় স্কুলে যেতে পারি না। সম্মতো ইজিবাইক পাওয়া যায় না। তাই এখানে মাধ্যমিক স্কুল খুব জরুরি।

আরেক শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, আমরা কয়েকজন বান্ধবী মিলে প্রতিদিন চরমুগরিহার একটি বিদ্যালয়ে যাই। বিদ্যালয়টি বেশ দূরে হওয়ায় পরিবার থেকে আমাদের জন্য অনেক চিন্তা করেন। তাই আমাদের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় হলে, আমাদের বিশেষ করে মেয়েদের অনেক উপকার হতো। কারণ অনেক মেয়েরা বিদ্যালয়ে যাতায়াতের সময় ইভটিজিংসহ নানা সমস্যার মধ্যে পড়তে হয়।

অভিভাবকদের উদ্বেগ

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, মাধ্যমিক বিদ্যালয় না থাকায় বহু পরিবার মেয়েদের বাল্যবিবাহে দিচ্ছে। আবার কিছু অভিভাবক নিরাপত্তার কথা ভেবে অষ্টম শ্রেণির সন্তানদের আর পড়াশোনা করানো বন্ধ করে দিয়েছেন। ছেলেদের ক্ষেত্রেও পড়াশোনা বাদ দিয়ে অবৈধ পথে প্রবাসে যাওয়ার প্রবণতা বেড়েছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন, ইউনিয়নে দ্রুত একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা হোক।

উপজেলা প্রশাসনের প্রতিক্রিয়া

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াদিমা শাবাব বলেন, পেয়ারপুর ইউনিয়নে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই, এটা সত্যিই দুঃখজনক। এই ইউনিয়নে জরুরিভাবে একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ জরুরি। তাই মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপারটি গুরুত্বসহকারে দেখা হবে।

আরশা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম

Frequently Asked Questions

What is ক ন ম ধ যম ক ব?

ক ন ম ধ যম ক ব is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ক ন ম ধ যম ক ব matter?

ক ন ম ধ যম ক ব matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment