Technology

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ২০ প্রতিষ্ঠান

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ২০ প্রতিষ্ঠান রব এল ট প র টন রস - ২০২৬ সালের রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঙ্গলবার (৩০ জুন)

Desk Technology
Published June 30, 2026
Reading time 1 minutes
Conversation No comments

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ২০ প্রতিষ্ঠান

রব এল ট প র টন রস – ২০২৬ সালের রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর রবি আজিয়াটা পিএলসি করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদান করা হয়। এ আয়োজনে গ্রাহক সম্পর্কে উল্লেখযোগ্য সহযোগিতা, সেবা উৎকর্ষ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনের জন্য স্বীকৃতি প্রদান করা হয়েছে ২০টি প্রতিষ্ঠানকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রবি এলিটের অংশীদার ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরাও অংশ নেন।

বিজয়ী প্রতিষ্ঠানগুলো

অনুষ্ঠানে পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— পাঠাও, ওয়ালটন, স্বপ্ন ডটকম, ঢাকা ব্যাংক, আইসিডিডিআর, বি, শেয়ারট্রিপ, বাবুল্যান্ড বাংলাদেশ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, সিক্রেট রেসিপি, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, টেস্টি ট্রিট, মিঠাই, স্যাভয়, ব্যান্ডবক্স, যান্ত্রিক, পিজ্জা ইন, চলোঘুরি ডটকম, মেন্টরস, স্টার টেক, বিডিট্যাক্স টেকনোলজি এবং গোল্ড’স জিম।

“রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়েছে আমাদের অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই আয়োজন আমাদের পারস্পরিক সহযোগিতা এবং গ্রাহক কেন্দ্রিক সেবার একটি প্রতিফলন। অংশীদার ব্র্যান্ডগুলোর আস্থা ও ধারাবাহিক সহযোগিতায় আমরা রবি এলিটের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলেছি। গ্রাহকদের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবন ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার ওপরও আমরা গুরুত্ব দিচ্ছি,” বলেন রবি এলিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা।

“ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, হসপিটালিটি, খুচরা বিক্রয়, শিক্ষা, প্রযুক্তি ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা রবি এলিট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করছি। ভবিষ্যতে এই অংশীদারত্ব গ্রাহকস

Leave a Comment