Sports

জর্ডানের বিপক্ষে বেঞ্চে থাকবেন মেসি

9f4b0c01-95d1-4661-b198-60ac11dfc632-0

Bangladailypost.com – জর ড ন র ব পক ষ – আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর জোড়া গোল। দুই ম্যাচে পাঁচ গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়ক থাকছেন না ‘জে’ গ্রুপের শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে। ম্যাচের আগের দিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৮টি বিশ্বকাপ আসর কাভার করার অভিজ্ঞতা থাকা ৯১ বছর বয়সী সাংবাদিক এনরিকে মাকায়া মারকুয়েজের প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। প্রশ্ন শুনে আবেগাপ্লুত স্কালোনি বলেন, ‘এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে আমি আনন্দিত। ১৮টি বিশ্বকাপ এটা সত্যিই অবিশ্বাস্য। আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে আমি গর্বিত, কারণ আমরা অনেক দিন ধরে একে অপরকে চিনি। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন আপনাকে নিয়মিত দেখতাম। আপনি আমাদের কাছে তখনও কিংবদন্তি ছিলেন, এখনও আছেন।’ পরে প্রশ্নের জবাবে লিওনেল স্কালোনি বলেন, ‘শুধু আপনার জন্যই বলছি। লিও বেঞ্চে থাকবে। দলের বাকি একাদশ বলবো না, তবে লিও শুরু থেকে খেলবে না।’ মেসিকে নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে স্কালোনির এই ঘোষণায় পরিষ্কার হয়েছে, তিনি জর্ডানের বিপক্ষে শুরু থেকে খেলবেন না। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছু সময় খেলবেন, যাতে ম্যাচের ছন্দ বজায় থাকে এবং ৩ জুলাই মিয়ামিতে অনুষ্ঠিতব্য শেষ ৩২-এর ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *