কুষ্টিয়ায় পৌর ভবনে যুবককে কুপিয়ে জখম
ক ষ ট য় য় প র – বুধবার (১৭ জুন) দুপুর ১১টার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভার কার্যালয়ে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাস্থলে মেঝেতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল।
আহত যুবকের পরিচয়
আহত যুবকের নাম শফিকুল ইসলাম শফি (৪০)। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি গ্রামে মসলেম উদ্দিনের ছেলে এবং সাবেক কাউন্সিলর এস এম রফিকের ছোট ভাই। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
“ছেলে নাশতা খেয়ে পৌরসভার সামনে গিছিল। তখন দুর্গাপুরের নয়নরা এসে হামলা করলে শফি দৌড়ে পৌর ভবনের ভেতরে যায়। সেখান থেকেই কুপায়ছে। কিন্তু কী কারণে কুপাল তা জানা যায়নি,” আহতের মা রিজিয়া খাতুন বলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত নয়ন হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু পদ-পদবি পরিচিত নয়।
“আমি এসবে জড়িত নই। ও শফি সন্ত্রাসী। অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় এবং নেশাদ্রব্য বিক্রি করে। ও পৌরসভায় যেয়ে সন্ত্রাসীগিরি করতেছে। মানুষকে থ্রেটমেট করতেছে। হয়তো জনগণ ধরে মারেছে,” নয়ন হোসেন বলেন।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, তিনি আরও বলেন।