ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ
ফ ন র চ র জ র – ব্যবহারকারীদের একটি বড় সমস্যা হত আলাদা চার্জিং কেবল। আধুনিক বেশিরভাগ স্মার্টওয়াচ এখনও ম্যাগনেটিক বা ব্র্যান্ড বিশেষ চার্জার ব্যবহার করে। কিন্তু এই সমস্যার সমাধান করতে নতুন উদ্যোগ নিয়েছে জনপ্রিয় অডিও ও ওয়্যারেবল ব্র্যান্ড বোট।
তারা বাজারে এনেছে এমন দুটি স্মার্টওয়াচ, যেগুলো সরাসরি ইউএসবি টাইপ-সি কেবল দিয়েই চার্জ করা যাবে অর্থাৎ স্মার্টফোনের চার্জারই এখন স্মার্টওয়াচের জন্য যথেষ্ট। নতুন এই সিরিজে রয়েছে দুটি মডেল-বোট স্ট্রম কল ৪ এবং বোট আলটিমা ভোগ ২।
বোট স্ট্রম কল ৪
এই ঘড়িগুলোর জন্য আলাদা কোনো চার্জিং ডক বা কেবল বহন করার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট বা পাওয়ার ব্যাংকের টাইপ-সি পোর্ট দিয়েই সহজে চার্জ দিতে পারবেন। ফলে ভ্রমণ বা বাইরে থাকার সময় চার্জিং নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।
বোট স্ট্রম কল ৪ স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ১.৯৬ ইঞ্চির বড় এইচডি ডিসপ্লে, যার ব্রাইটনেস প্রায় ৫০০ নিটস পর্যন্ত পৌঁছাতে পারে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে এটি ৭ থেকে ১২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
এতে ব্লুটুথ কলিং সুবিধা থাকায় ব্যবহারকারী ঘড়ি থেকেই সরাসরি কল রিসিভ ও কথা বলতে পারবেন। পাশাপাশি হার্ট রেট মনিটর, SpO₂ ট্র্যাকিং, স্লিপ ও স্ট্রেস মনিটরিং, ফিমেল হেলথ ট্র্যাকিং এবং ইমার্জেন্সি SOS ফিচারও যুক্ত করা হয়েছে।
বোট আলটিমা ভোগ ২
অন্যদিকে বোট আলটিমা ভোগ ২ আরও উন্নত ডিসপ্লে অভিজ্ঞতা নিয়ে এসেছে। এতে রয়েছে ১.৯৬ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন, যা সর্বোচ্চ ১০০০ নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত দিতে সক্ষম। ব্যাটারি ব্যাকআপও চমৎকার একবার চার্জে প্রায় ১০ দিন পর্যন্ত ব্যবহার করা যায়।
এই মডেলেও উন্নত ব্লুটুথ কলিং, হার্ট রেট, SpO₂, স্লিপ ও স্ট্রেস মনিটরিং, ফিমেল ওয়েলনেস ফিচার এবং এসওএস সাপোর্ট রয়েছে। পাশাপাশি ১০০টির বেশি স্পোর্টস মোড ও IP68 রেটিং এটিকে আরও ব্যবহারবান্ধব করেছে।
দামের দিক থেকে ভারতীয় বাজারে বোট স্ট্রম কল ৪ এর মূল্য নির্�