Probash

১৮৫তম দেশ ভুটানে উড়লো লাল-সবুজ পতাকা

১৮৫তম দ শ ভ ট ন উড - বিশ্বভ্রমণের পথচলার এক নতুন অধ্যায় শুরু হলো ৭ আগস্ট। পারোর আকাশ থেকে নামতে নামতে বিমান যেন পাহাড়ের ভেতর দিয়ে পাখনা কাত করছিল। নিচে

Desk Probash
Published August 18, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1787036147_6a8401f390d6f
Foto : Elizabeth Martin - bangladailypost.com
Table of Contents
  1. হিমালয়ের কোলে ১৮৫তম দেশের পতাকা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

হিমালয়ের কোলে ১৮৫তম দেশের পতাকা

Bangladailypost.com – ১৮৫তম দ শ ভ ট ন উড – বিশ্বভ্রমণের পথচলার এক নতুন অধ্যায় শুরু হলো ৭ আগস্ট। পারোর আকাশ থেকে নামতে নামতে বিমান যেন পাহাড়ের ভেতর দিয়ে পাখনা কাত করছিল। নিচে দেখা গেল এক স্বর্গীয় রাজ্যের বুক। সেই মুহূর্তে বুঝলাম, পৃথিবীর অগণিত সীমান্ত পেরিয়ে, মৃত্যুকে জয় করে লাল-সবুজের পতাকা হাতে আমি পৌঁছেছি ভুটানে — আমার ১৮৫তম দেশে।

পাহাড়ের তুলিকায় আঁকা রাস্তা

পারোর নদী, উপত্যকা আর পর্বত দিয়েই শুরু হয়েছিল এই অভিযাত্রা। প্রতিটি সড়ক যেন কোনো শিল্পীর তুলির আঁচড় — এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় গাড়ি ছুটছিল অবিরাম। কোথাও বৃষ্টির পানি পাহাড়ের গা থেকে গড়িয়ে রাস্তায় নেমে আসত, আবার কোথাও বড় পাথরের খণ্ড পর্বত থেকে গড়িয়ে পড়ত। মৃত্যুর ঝুঁকি সত্ত্বেও সামনে এগোতেই ছিল একমাত্র পথ।

বৃষ্টি, রোদ, মেঘলা আকাশ — কখনো মেঘের দ্বীপপুঞ্জ ছুঁয়ে থাকত পাহাড়ি সড়ক আর ছোট্ট জনপদগুলোকে। ভোরের আলো ফুটত এক শহরে, আবার অন্য জায়গায় পাহাড়ের কোলে জেগে উঠত সন্ধ্যার তারার মতো ঝিলিমিলি।

টাইগার্স নেস্টের মুগ্ধতা

পারোর পাহাড়ের গায়ে উঠে টাইগার্স নেস্টের দৃশ্যে মন ভেসে গেল। পর্বত, নদী, উপত্যকা আর আকাশ — সবকিছু একসঙ্গে মিশে গিয়েছিল এক অপরূপ ছবিতে। সেই শান্ত পাহাড়ি রাজ্যের প্রতিটি সুন্দর স্থানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছি। মনে হয়েছিল, এই নীরব পাহাড়েও আমার দেশ আমার সঙ্গে আছে।

থিম্পু: মেঘের ছোঁয়ায় জেগে থাকা শহর

পারো থেকে থিম্পুর পথে প্রকৃতি যেন আরও নান্দনিক হয়ে উঠছিল। থিম্পুতে পৌঁছে দেখলাম, পাহাড়ের চূড়ায় জেগে আছে একটি শহর। মেঘ ছুঁয়ে থাকত থিম্পুর পর্বতগুলোকে, আর পাহাড়ের কোলে শুয়ে ছিল ছোট ছোট জনপদ। চূড়া ভেদ করে উঠে আসা এই দৃশ্য ছিল অত্যন্ত নান্দনিক।

ডোচুলা: ১০৮ স্তূপের নীরবতা

থিম্পু থেকে ডোচুলার পথে উঠতেই চারপাশের দৃশ্য সম্পূর্ণ বদলে গেল। কুয়াশায় ভেজা পথ, মেঘ আর পাহাড়ের ভ্যালির মাঝে দাঁড়িয়ে ছিল ১০৮টি স্তূপ — বৌদ্ধ উপাসনালয়ের এক শান্ত পরিবেশ। সেখানে দাঁড়িয়ে মনে হলো, প্রকৃতি আর আধ্যাত্মিকতা একই ছবির দুটি অংশ।

পুনাখা ও তিব্বতি ঐতিহ্যের ছাপ

ডোচুলা পেরিয়ে ওয়াংদুয়ে ফোদ্রাং, ফোবজিখা হয়ে এগিয়ে গেছি পুনাখার দিকে। পথে ছোট পাহাড়ি জনপদ, সবুজ উপত্যকা, নদী আর মানুষের ঘরবাড়ি — সবকিছুই ছবির মতো। কোথাও থেমেছি, কোথাও এক রাত কাটিয়েছি, আবার খুব ভোরে উঠে শুরু হয়েছে নতুন দিনের অভিযাত্রা।

পুনাখায় ঐতিহাসিক পুনাখা জং, নদী আর পাহাড়ের মিলন ছড়িয়ে দিল এক অপূর্ব বৈচিত্রের মুগ্ধতা। চারদিকে ওয়াইল্ড ন্যাচার। নদীর ওপর ঝুলন্ত সেতু পেরিয়ে এগোতে চারপাশের প্রকৃতি দেখা গেল এক বিশাল জীবন্ত ক্যানভাস।

পুনাখার আশপাশের পাহাড়ি জনপদে তিব্বতি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। বিভিন্ন ছোট কমিউনিটিতে মানুষের জীবনযাত্রা, পোশাক, ঘরবাড়ি ও সংস্কৃতির মধ্যে তিব্বতি ঐতিহ্যের ছাপ লেগেছিল অসাধারণভাবে। মনে হয়েছিল, কাকতালীয় কোনো জীবনের ছন্দে আমি চলে এসেছি।

বুমথাং ও হা ভ্যালি: সৌন্দর্যের অন্তহীন রূপ

পুনাখা থেকে বুমথাংয়ের পথে আবার বদলে গেল দৃশ্যপট। পাহাড়ের ভাঁজে ভাঁজে ছোট জনপদ, প্রাচীন মঠ, সবুজ উপত্যকা আর নিরিবিলি জীবন। বুমথাং থেকে ফোবজিখা, তারপর হা ভ্যালির দিকে এগোতে এগোতে মনে হলো, ভুটানের সৌন্দর্যের কোনো শেষ নেই — শুধু রূপ বদলে যায়।

পৃথিবী যত বড়ই হোক, তার সবচেয়ে সুন্দর গল্পগুলো কখনো কখনো লুকিয়ে থাকে খুব ছোট্ট একটি দেশের পাহাড়ের গর্ভে।

পতাকা এখনো উড়ছে

১৮৫তম দেশ ভুটান আমার কাছে পাহাড়ের নীরবতা, মেঘের স্পর্শ, নদীর প্রবাহ, মানুষের সরলতা ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য অধ্যায়। সকল আঁধার কেটে ছুটছি সীমাহীন অভিযাত্রায়। জীবন শিখিয়েছে, থেমে থাকা নয় — ছুটে চলার মাঝেই স্বপ্নের চূড়ায় যাওয়া যায়। লাল-সবুজের পতাকা হাতে আমার পথচলা এখনো শেষ হয়নি; এক দেশ থেকে আরেক দেশ, এক স্বপ্ন থেকে আরেক স্বপ্নে এগিয়ে চলছি।

Frequently Asked Questions

What is ১৮৫তম দ শ ভ ট ন উড?

১৮৫তম দ শ ভ ট ন উড is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ১৮৫তম দ শ ভ ট ন উড matter?

১৮৫তম দ শ ভ ট ন উড matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment