Politics

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক

og_1786875360_6a818de0b460f

Bangladailypost.com – চট টগ র ম গ পন ব – চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার এক বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরের মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন এক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু। এছাড়া, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Frequently Asked Questions

What is চট টগ র ম গ পন ব?

চট টগ র ম গ পন ব is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does চট টগ র ম গ পন ব matter?

চট টগ র ম গ পন ব matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *