National

আরও ১২ জেলায় চালু হলো ই-বেইলবন্ড ব্যবস্থা

আরও ১২ জ ল য চ ল - আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন জেলাগুলোতে ই-বেইলবন্ড

Desk National
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Jennifer Garcia - bangladailypost.com
Table of Contents
  1. ই-বেইলবন্ড কার্যক্রমের চতুর্থ পর্যায়ে আরও ১২ জেলা যুক্ত
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ই-বেইলবন্ড কার্যক্রমের চতুর্থ পর্যায়ে আরও ১২ জেলা যুক্ত

Bangladailypost.com – আরও ১২ জ ল য চ ল – আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন জেলাগুলোতে ই-বেইলবন্ড ব্যবস্থা উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশে মোট ২৮টি জেলায় এই ডিজিটাল কার্যক্রম সক্রিয় হয়েছে। আগামীতে ৬৪টি জেলায় এটি সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

তিনটি ধাপে ১৬টি জেলায় ই-বেইলবন্ড চালু থাকলেও এর সফলতার পর চতুর্থ পর্যায়ে আজ একযোগে আরও ১২টি জেলায় এটি শুরু করা হলো। প্রচলিত পদ্ধতির তুলনায় ই-বেইলবন্ড জনগণের দুর্ভোগ অনেকাংশে হ্রাস করেছে বলে দাবি করেছেন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মন্ত্রীর মন্তব্য ও ইতিহাস

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই আমরা ই-বেইলবন্ড শুরু করেছিলাম। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর বগুড়াসহ সাতটি জেলায় এটি চালু করার মাধ্যমে এই সরকারের বিচার বিভাগ সম্পর্কে সঠিক ও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।

আজকে আমরা দেখছি ১৬টি জেলায় ই-বেলবন্ড চালু হওয়ার পর, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে… প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে… এক লাখ ২০ হাজারের মতো বেইলবন্ড জমা হয়েছে ই-বেলবন্ডের মাধ্যমে, খুবই স্মুথলি।

তিনি আরও জানান, আগে একটি বেইলবন্ড চালু করতে ১২টি ধাপ প্রয়োজন হতো। এখন এক ক্লিকে আইনজীবী তার চেম্বারে বসে বা যেকোনো জায়গায় বসে, গাড়িতে বসে স্মার্টফোন ব্যবহার করে বেইলবন্ড জমা দিতে পারবেন। বেইলবন্ড জমা দেওয়ার পর সেটা যে ওখানে রিসিভ হয়েছে, সেটার একটা ওটিপি আসবে সঙ্গে সঙ্গে।

জনগণের সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই প্রক্রিয়ার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি অনেক লাঘব হবে, বিশেষ করে যারা আসামি আছেন। অনেকেই বলেন, ১৬ বছর জেল খাটলাম। আত্মীয়স্বজন ও পরিবারের লোকজন কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালতের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে যে হরানির শিকার হয়েছে, আপনি আসার সঙ্গে সঙ্গে সব হরানি বন্ধ করে দিলেন? এটা কেমন বাংলাদেশ?

আইনমন্ত্রী বলেন, আমরা তখন বলেছি, এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের সুশাসনের প্রতিশ্রুতি। আমরা হরানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে। তারই অংশ হিসেবে আগে ১৬টির সঙ্গে এই ই-বেইলবন্ড কর্মসূচিতে আরও ১২টি জেলা সংযুক্ত হলো।

আসাদুজ্জামান আরও বলেন, যারা যে জেলাতে আগামী এক বছরের মধ্যে মামলার সংখ্যা সবচেয়ে কমিয়ে পারবেন, তাদের কীভাবে পুরস্কৃত করা যায় সেই চিন্তা-ভাবনার মধ্যে আমরা যাচ্ছি। আইন মন্ত্রণালয় থেকে সেরকম একটি পরিকল্পনা আমরা নেওয়ার চিন্তা করছি।

বিচার বিভাগের সচিবের বক্তব্য

আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, চালু হওয়া ১৬ জেলায় ই-বেইলবন্ড দাখিল ও সে সংক্রান্ত বিষয়ে বিচারপ্রার্থী জনগণের কষ্ট লাঘবের বিষয়টি এরই মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। আজকের এই চতুর্থ পর্যায়ের মাধ্যমে ই-বেইলবন্ড সেবা আরও বিস্তৃত পরিসরে দেশের জনগণের কাছে পৌঁছে যাবে।

তিনি বলেন, এই সিস্টেমের মাধ্যমে জামিননামা যাচাইকরণে সময়ক্ষেপণ কমবে, বন্দিদের অহেতুক কারাবাস লাঘব হবে এবং বিচার বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও সুদৃশ্য হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংশ্লিষ্ট ১২টি জেলার বিচারক, আইনজীবী, জিপি-পিপি, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন ও কারা প্রশাসনের কর্মকর্তারা যুক্ত ছিলেন।

Frequently Asked Questions

What is আরও ১২ জ ল য চ ল?

আরও ১২ জ ল য চ ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does আরও ১২ জ ল য চ ল matter?

আরও ১২ জ ল য চ ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment