Sports

ফুটবল দুনিয়ায় তোলপাড়, ব্রাজিলিয়ান ক্লাবের বাসে মিলল ৮৬ কেজি গাঁজা!

ফ টবল দ ন য় য় ত - বলিভিয়ার কোপা সুদামেরিকানা প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই সাও পাওলো ক্লাবের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। দলকে বহন করার

Desk Sports
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : John Jones - bangladailypost.com
Table of Contents
  1. বাসে ৮৬.৫ কেজি গাঁজা, সাও পাওলোর ভ্রমণে বিলম্ব হলো না
  2. Related Reading
  3. Frequently Asked Questions

বাসে ৮৬.৫ কেজি গাঁজা, সাও পাওলোর ভ্রমণে বিলম্ব হলো না

Bangladailypost.com – ফ টবল দ ন য় য় ত – বলিভিয়ার কোপা সুদামেরিকানা প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই সাও পাওলো ক্লাবের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। দলকে বহন করার জন্য ভাড়া নেওয়া একটি বাস পুলিশের তল্লাশিতে আটক হয়, যার ভেতরে ছিল বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ওই বাসে সাও পাওলোর ক্লাবের লোগোও লাগানো ছিল, যা প্রাথমিকভাবে চাঞ্চল্য সৃষ্টি করে। তবে দলের ভ্রমণ এবং ম্যাচের প্রস্তুতিতে কোনো সমস্যা হয়নি।

অভিযানে ৮৬.৫ কেজি গাঁজা উদ্ধার

সাও পাওলোর লজিস্টিকসের দায়িত্বে থাকা বাসেস কসমস কোম্পানির একটি বাসে অভিযান চালিয়ে পুলিশ ৮৬.৫ কেজি গাঁজা উদ্ধার করে। ওই বাসটি সাও পাওলোর দলকে তুলে নেওয়ার জন্য যাওয়ার পথেই আটক হয়। ক্লাবের লোগো থাকলেও, ওই বাসে সাও পাওলোর কোনো খেলোয়াড় বা কর্মকর্তা ছিলেন না।

ঘটনার পর বাসেস কসমস দ্রুত একটি বিকল্প গাড়ির ব্যবস্থা করে। সেই গাড়িতেই সোমবার বিমানবন্দর থেকে হোটেলে যায় সাও পাওলোর দল। মঙ্গলবার হোটেল থেকে আবার বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয় দলকে। এরপর সেখান থেকে লা পাজের উদ্দেশে রওনা দেয় তারা।

ক্লাব ও কোম্পানির বিবৃতি

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সম্পর্কে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করেনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই প্রথম বিষয়টি জানতে পারে সাও পাওলো। ফলে দলের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আনতে হয়নি।

বাসেস কসমস-এর পক্ষ থেকে অবশ্য নিজেদের দায় অস্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, পুরো ঘটনার দায় সংশ্লিষ্ট বাসচালকদের। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, সাও পাওলোর দল ওই আটক বাসটি ব্যবহার করেনি; বরং কোম্পানির সরবরাহ করা অন্য একটি গাড়িতে যাতায়াত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, পুলিশ ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার করেছে।

উচ্চতার কৌশল ও ম্যাচের প্রস্তুতি

উচ্চতার প্রভাব এড়াতে সাও পাওলো আগে থেকেই বিশেষ কৌশল নিয়েছে। দলটি অবস্থান করছে সান্তা ক্রুজ দে লা সিউরায় এবং ম্যাচের কয়েক ঘণ্টা আগে লা পাজে যাওয়ার পরিকল্পনা করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত লা পাজে দীর্ঘ সময় অবস্থান না করাই তাদের কৌশল।

কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে বলিভারের মুখোমুখি হওয়ার কথা সাও পাওলোর। ম্যাচের আগে দলের বাসে মাদক উদ্ধারের ঘটনা নিয়ে তোলপাড় হলেও, ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে—মাঠের বাইরের এই ঘটনা দলের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি।

Frequently Asked Questions

What is ফ টবল দ ন য় য় ত?

ফ টবল দ ন য় য় ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ফ টবল দ ন য় য় ত matter?

ফ টবল দ ন য় য় ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment