Country

বিদ্যুৎ সংকটে ২ মাস ধরে বন্ধ পানি সরবরাহ, বিপর্যস্ত লাখো মানুষ

ব দ য ৎ স কট ২ - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত তারাবো পৌরসভার অধীনে থাকা এলাকাগুলোতে এখন মানবিক সংকটের অবস্থা। গত দুই মাস ধরে পানি সরবরাহ বন্ধ থাকায়

Desk Country
Published August 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1786107703_6a75d737ccf69
Foto : John Jones - bangladailypost.com
Table of Contents
  1. বিদ্যুৎ বিভ্রাটে দুই মাস ধরে পানিহীন তারাবো পৌরসভা, লাখো মানুষ বিপর্যস্ত
  2. Related Reading
  3. Frequently Asked Questions

বিদ্যুৎ বিভ্রাটে দুই মাস ধরে পানিহীন তারাবো পৌরসভা, লাখো মানুষ বিপর্যস্ত

Bangladailypost.com – ব দ য ৎ স কট ২ – নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত তারাবো পৌরসভার অধীনে থাকা এলাকাগুলোতে এখন মানবিক সংকটের অবস্থা। গত দুই মাস ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশুদ্ধ পানির অভাবে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রান্না থেকে শুরু করে গোসল—সব কাজেই পানি সংকট দেখা দিয়েছে।

এই শিল্পাঞ্চলে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো শ্রমিক বিভিন্ন কারখানায় কাজ করেন। তাদের জন্য যাত্রামুড়া, মোগরাকুল, মৈকুলি, দিঘীবরাবো, মাসাবো ও খাদুনসহ মোট দশটি পাম্প হাউজ স্থাপন করা হয়েছিল। পাইপলাইনের মাধ্যমে এই পাম্পগুলো থেকে পানি সরবরাহ করা হতো। কিন্তু বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে গত প্রায় দুই মাস ধরে কার্যত পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

পৌর কর্তৃপক্ষের দাবি, লোডশেডিংয়ের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাম্প হাউজগুলো বন্ধ থাকায় পানি উত্তোলন ও সরবরাহ ব্যাহত হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, সঠিক পরিকল্পনা ও রেশনিং ব্যবস্থার মাধ্যমে অন্তত নির্দিষ্ট কিছু সময়ে পানি সরবরাহ চালু রাখা সম্ভব ছিল। হঠাৎ করে পুরো সরবরাহ বন্ধ করে দেওয়া দাযিত্বহীনতার পরিচয় দিয়েছে।

শ্রমিক ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে

পানির অভাবে অনেকেই পুকুরের দুর্গন্ধযুক্ত পানিতে গোসল করতে বাধ্য হচ্ছেন। এতে স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও শিল্পকারখানার শ্রমিকরা। প্রতিদিন পানি কিনে খাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

আমাদের দিনে যে অল্প আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন। তার ওপর প্রতিদিন পানি কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। সাত দিন ধরে গোসল নাই, খাওয়ার পানি নাই। পৌরসভার গেলেও কোনো লাভ হচ্ছে না।

স্থানীয় নাবিল টেক্সটাইলে কর্মরত এক শ্রমিক এই কথাগুলো আক্ষেপ করে বলেন। সংশ্লিষ্ট এলাকাগুলোতে এখন মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে রেশনিং পদ্ধতিতে হলেও দ্রুত পানি সরবরাহ চালু করার এবং সংকট নিরসনে স্থায়ী পদক্ষেপ নিলে পৌরবাসীর দুর্ভোগ লাগব হবে।

পৌর ও বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য

বরাবো এলাকার বাসিন্দা সাইফুল বলেন, দুই মাস ধরে পানি নাই, বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি। বিল ঠিকই নেই, কিন্তু পানি দেয় না। পৌরসভার গেলে শুধু ঘোরাঘুরি, কোনো সমাধান দেয় না। এই পানি সংকটের দ্রুত সমাধান চাই।

স্থানীয় গৃহবধূ শামিমা আক্তার বলেন, দ্রুত পানি সংকট সমাধান প্রয়োজন। বিশুদ্ধ পানি সংকটের ভোগান্তি আর নিতে পারছি না। বাড়ির ভাড়াটিয়ারাও বাসা ছাড়ার চিন্তা করছে। এ পরিস্থিতির দীর্ঘায়িত হলে উভয় সংকটে করতে হবে।

এ বিষয়ে তারাবো পৌরসভার সহকারী প্রকৌশলী আতাউর রহমান বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে পাম্প চালানো যাচ্ছে না। আর এই সমস্যার কারণেই পানি উত্তোলন এবং সরবরাহ অনেকটা বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম নাজমুল হাসান বলেন, বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, জ্বালানি সংকটের কারণে সারাদেশেই লোডশেডিং বেড়েছে। তবে, ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা তারাবো পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি।

এ বিষয়ে তারাবো পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম জয় বলেন, বিদ্যুতের স্বল্পতার কারণে সব পাম্প একসঙ্গে চালানো সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি, পানি উত্তোলন করে তা সাপ্লাই নিয়মিত রাখার জন্য।

ভুক্তভোগীদের দাবি, অনেককে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, আবার কেউ কেউ বাধ্য হয়ে টাকা দিয়ে পানি কিনছেন। অথচ নিয়মিতই আদায় করা হচ্ছে পানির বিল। পানির দাবিতে ক্ষুব্ধ বাসিন্দারা পৌরসভার দ্বারে দ্বারে ধরনা দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না বলে জানান তারা।

Frequently Asked Questions

What is ব দ য ৎ স কট ২?

ব দ য ৎ স কট ২ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ব দ য ৎ স কট ২ matter?

ব দ য ৎ স কট ২ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment