Campus

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০০ গাছের চারা রোপণ করলো দক্ষিণ সিটি

b69b6dac-1ca1-4546-a862-a87f13944d56-0

ঢাবি ক্যাম্পাসে পরিবেশবান্ধব উদ্যোগে ৫০০ চারা রোপণ

Bangladailypost.com – ঢ ক ব শ বব দ য – জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা রোপণ করেছে। সবুজ ও পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সব গণতান্ত্রিক আন্দোলনের সুতিকাগার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে প্রতিটি আন্দোলন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

নগরীকে বাসযোগ্য করার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

বিগত সরকারগুলোর পরিবেশবিরোধী নীতির কারণে আজকের এই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরীর যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই গাছ লাগাতে হবে। কারণ, টেকসই পরিবেশের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান হতাশাজনক উল্লেখ করে প্রশাসক বলেন, পরিবেশ ও বায়ুদূষণের কারণে মানুষ প্রতিনিয়ত নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায়, তবে একদিনেই কোটি কোটি গাছ রোপণ সম্ভব, যা বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Frequently Asked Questions

What is ঢ ক ব শ বব দ য?

ঢ ক ব শ বব দ য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ঢ ক ব শ বব দ য matter?

ঢ ক ব শ বব দ য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *