Bangladailypost.com – আগ ন ন ভ ত গ য় – গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় আকাশে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হলেও অপরজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। একই সময়ে দেশজুড়ে একাধিক দাবানল ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস সামনে আরও ‘অত্যন্ত কঠিন’ দিনের সতর্কবার্তা দিয়েছেন। রোববার (২ আগস্ট) এথেন্সের পশ্চিমে সাথা এলাকায় আগুন নেভানোর সময় দুটি বেল হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস। সংঘর্ষের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান শুরু করে। রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, একজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে আরেকজন তখনও নিখোঁজ ছিলেন। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার দুটির রোটর পরস্পরের সঙ্গে ধাক্কা লাগার পর একটি হেলিকপ্টারে বিস্ফোরণ ঘটে এবং সেটি আগুনে জ্বলতে জ্বলতে মাটিতে আছড়ে পড়ে। এদিকে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেছেন, গ্রিস বর্তমানে চরম আবহাওয়ার মুখোমুখি। অনেক এলাকায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা আগুন নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, এত প্রবল বাতাসে আমাদের হাতে থাকা অসংখ্য উড়োজাহাজও নিরাপদে পরিচালনা করা সম্ভব নয়। আগুন ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায় ফায়ার সার্ভিস জানিয়েছে, এথেন্স থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জনপ্রিয় উপকূলীয় গ্রাম পোর্তো জেরমেনো এলাকায় প্রায় ৫০০ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। রাতের মধ্যে আগুন একটি পাহাড় অতিক্রম করে এথেন্সের পশ্চিম উপকণ্ঠের দিকে এগিয়ে যাওয়ায় তা ঠেকানোর চেষ্টা চলছে। এ ছাড়া উত্তর পেলোপনেস অঞ্চলের আইগিয়ালিয়ায় আরেকটি দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছেন। শনিবার রাতে পর্যটকদের জনপ্রিয় গন্তব্য আইওনিয়ান সাগরের সেফালোনিয়া দ্বীপেও নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি গ্রিসের ন্যাশনাল অবজারভেটরির জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র মেটিও.জিআর জানিয়েছে, করিন্থ উপসাগর ও পোর্তো জেরমেনো এলাকায় পৃথক দাবানলে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৫০০ হেক্টর (প্রায় ১৬ হাজার একর) জমি পুড়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, উত্তর দিকের প্রবল বাতাস কিছুটা কমলেও আবহাওয়া এখনো দাবানল ছড়িয়ে পড়ার অনুকূলে রয়েছে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত শুক্রবার আগুন ছড়িয়ে পড়ার পর পোর্তো জেরমেনোসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। থেসালোনিকির অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ের বন ব্যবস্থাপনা গবেষক নিকোস জর্জোপোলাস বলেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়বে, তা আমরা কল্পনাও করতে পারিনি। গ্রিক পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। তারা দরজায় কড়া নেড়ে চিৎকার করে বলছিলেন, ভেতরে কেউ আছেন? এদিকে দাবানলে নিজের বাড়ি হারানো কৃষক মিনাস সোটদানিস বলেন, গ্রামের এক ডজনের বেশি বাড়ি পুড়ে গেছে।
Related Reading
Frequently Asked Questions
What is আগ ন ন ভ ত গ য়?
আগ ন ন ভ ত গ য় is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does আগ ন ন ভ ত গ য় matter?
আগ ন ন ভ ত গ য় matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.