Law Courts

সাক্ষ্যগ্রহণ শেষ / ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক ৪ আগস্ট

স ক ষ যগ রহণ শ ষ - মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জুলাই গণ-অভ্যুত্থান মামলায় সাক্ষ্যগ্রহণের কার্যক্রম সমাপ্ত হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও

Desk Law Courts
Published August 2, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Karen Wilson - bangladailypost.com
Table of Contents
  1. জুলাই গণঅভ্যুত্থান মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, যুক্তিতর্কের তারিখ নির্ধারণ
  2. Related Reading
  3. Frequently Asked Questions

জুলাই গণঅভ্যুত্থান মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, যুক্তিতর্কের তারিখ নির্ধারণ

Bangladailypost.com – স ক ষ যগ রহণ শ ষ – মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জুলাই গণ-অভ্যুত্থান মামলায় সাক্ষ্যগ্রহণের কার্যক্রম সমাপ্ত হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট সাত আসামির বিরুদ্ধে এই মামলা পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৪ আগস্ট এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছে।

রোববার (২ আগস্ট) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এর পূর্বে ওই দিন আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন করেন। জেরা শেষেই ট্রাইব্যুনাল যুক্তিতর্কের জন্য এই তারিখ ঠিক করে।

মামলার পটভূমি ও আসামিদের তালিকা

গত ১৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা (আইও) তার জবানবন্দি আদালতে পেশ করেন। আজ আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শেষ করেন। এছাড়াও এদিন ঘটনার তদন্তকালীন সময়ে যেসব জিনিস জব্দ করা হয়েছিল, তা ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। কোন তারিখ ও কোন সময়ে এসব জব্দ করা হয়েছিল, তা লিপিবদ্ধ করা হয়।

এরই মধ্যে প্রত্যক্ষদর্শীসহ শহীদ পরিবারের সদস্য ও আহতরা সাক্ষ্য দিয়েছেন। সবমিলিয়ে ঘটনার সাক্ষী হিসেবে মোট ২৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গত ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। আর গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেফতার করতে অসমর্থ হওয়ায় তাদের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রসিকিউশনের মামলার মূল অভিযোগ

প্রসিকিউশনের মতে, ওবায়দুল কাদের সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। জুলাই-আগস্টে বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তার দলের অন্য নেতারা বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আরাফাত পুরো প্রক্রিয়াটিকে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করেছেন।

ওই সময়ে পুলিশ বা অন্যান্য বাহিনীর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে। ছাত্র-জনতার আন্দোলন দমনে তারা নির্মম-নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে, অঙ্গহানি করেছে।

প্রসিকিউশন জানায়, এসব কারণে ওবায়দুল কাদের এখানে কমান্ড রেসপন্সিবিলিটির কারণে এই মামলার আসামি করা হয়েছে। অন্য যাদের আসামি করা হয়েছে, তারা প্রত্যেকেই শীর্ষস্থানীয় নেতা; তার নিজ নিজ অর্গানাইজেশনের; সেই কমান্ড রেসপন্সিবিলিটির কারণে তাদের আসামিভুক্ত করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, আসামিরা জুলাই-আগস্টে আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন।

তাদের এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য বলে মনে করে প্রসিকিউশন।

Frequently Asked Questions

What is স ক ষ যগ রহণ শ ষ?

স ক ষ যগ রহণ শ ষ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স ক ষ যগ রহণ শ ষ matter?

স ক ষ যগ রহণ শ ষ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment