Probash

মালয়েশিয়ার এসডিজি সামিটে নজর কেড়েছে ইয়ুথ হাব

76906e7d-365b-4ae0-a600-44d8fb4e4cae-0

ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ মালয়েশিয়ায় এসডিজি সামিটে উল্লেখযোগ্য অংশগ্রহণ

Bangladailypost.com – ম লয শ য র এসড জ – মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইয়ুথ এসডিজি সামিট-২০২৬-এ বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অংশ নেয়। সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এই জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সম্মেলনে সংস্থাটির উপস্থিতি ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। সম্প্রতি আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানে স্থাপিত ১৩টি প্রদর্শনী বুথের মধ্যে ইয়ুথ হাবের বুথ অন্যতম আকর্ষণীয় ছিল।

সামিটের গুরুত্বপূর্ণ উপস্থিতি ও প্রতিপাদ্য

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী মোরদি আনাক বিমল। এ সময় উপস্থিত ছিলেন এপিপিজিএম-এসডিজির সচিবালয় প্রধান ড. ডেনিসন জয়াসুরিয়া, জাতিসংঘের মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের আবাসিক সমন্বয়কারী নিকোলাস মিন। সমাপনী অনুষ্ঠানে সিনেটর ড. হাজি জুফিতরি জোহা বক্তব্য দেন। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন মাইএসডিজি একাডেমির পরিচালক জোয়েল এনজি।

এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘দ্য ফিউচার অব দ্য সোশ্যাল ইকোনমি’ বা সামাজিক অর্থনীতির ভবিষ্যৎ। মালয়েশিয়ার ১৩তম জাতীয় পরিকল্পনা (আরএমকে-১৩) এবং সিক্স হেলিক্স ইনোভেশন মডেলের সাথে সামঞ্জস্য রেখে আয়োজিত এই জাতীয় নীতি পরামর্শে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত, নাগরিক সমাজ, গণমাধ্যম ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ সামাজিক অর্থনীতি বিষয়ক নীতিমালা প্রণয়নের জন্য সুপারিশ প্রণয়ন করা হয়।

ইয়ুথ হাবের উদ্ভাবনী উদ্যোগ ও প্রদর্শনী

ইয়ুথ হাবের প্রদর্শনী বুথে ইকো-প্রিন্ট, ক্লে জুয়েলারি, গার্মেন্টস বর্জ্য থেকে তৈরি পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), সামাজিক অর্থনীতি, নারী ক্ষমতায়ন, নেতৃত্ব উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। এসব উদ্যোগ দেশি-বিদেশি দর্শনার্থী, নীতিনির্ধারক ও উন্নয়নকর্মীদের প্রশংসা কুড়ায়।

ইয়ুথ হাবের ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল বিভাগের প্রধান নিয়ান সাহার নেতৃত্বে সম্মেলনে অংশ নেন সংস্থাটির এসডিজি এজেন্ট রফিকুল ইসলাম, জারিফ হামিম ইরাম এবং কাজী নাফিয়া ইসলাম। তারা বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও অংশীদার প্রতিষ্ঠানের কাছে ইয়ুথ হাবের কার্যক্রম এবং বাংলাদেশের যুব নেতৃত্বাধীন উদ্ভাবনী উদ্যোগগুলো তুলে ধরেন।

আন্তর্জাতিক সহযোগিতায় ইয়ুথ হাবের ভূমিকা

আন্তর্জাতিক এই সম্মেলনে ইয়ুথ হাবের অংশগ্রহণ বাংলাদেশের তরুণদের উদ্ভাবন, প্রযুক্তি শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক উদ্যোগ ও টেকসই উন্নয়ন কার্যক্রমকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যুব উন্নয়ন, সামাজিক উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারে এ অংশগ্রহণ ইতিবাচক অবদান রাখবে।

ইয়ুথ হাব ফাউন্ডেশন বারহাদ বাংলাদেশ ও মালয়েশিয়াভিত্তিক একটি যুব নেতৃত্বাধীন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। সংস্থাটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক উদ্ভাবন ও যুব ক্ষমতায়নে কাজ করছে। এছাড়া এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও মঙ্গল), এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-৫ (লিঙ্গ সমতা), এসডিজি-৮ (শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি-১৩ (জলবায়ু কার্যক্রম) এবং এসডিজি-১৭ (অংশীদারত্ব) বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। মালয়েশিয়ার সিএসও-এসডিজি অ্যালায়েন্স-এর সদস্য হিসেবেও সংস্থাটি দেশটিতে টেকসই উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *