৫ বছরে আউটসোর্সিং-তথ্যপ্রযুক্তিনির্ভর খাতের বাজার হবে ৫ বিলিয়ন ডলার
৫ বছর আউটস র স তথ যপ – বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহীম একান্ত সাক্ষাৎকারে জাগো নিউজকে জানান, আগামী পাঁচ বছরে দেশের বিপিও ও আইটিএস খাতের বাজার পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। এই সম্ভাবনা নীতিগত সহায়তা, দক্ষ জনবল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ের মাধ্যমে অসাধারণ হতে পারে বলে মনে করেন তিনি।
“আউটসোর্সিং মানে শুধু একটি শিল্পকে বড় করা নয়, বরং দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন ও ব্যয় কমানো। যেমন আমরা বাড়ি নির্মাণের জন্য স্থপতি ও প্রকৌশলীর সহায়তা নিই, কারণ তারা ওই বিষয়ে বিশেষজ্ঞ। একইভাবে যে প্রতিষ্ঠান যে সেবায় দক্ষ, তাদের মাধ্যমে কাজ করলে দক্ষতা বাড়বে। আমাদের এখন বুঝতে হবে, বিশ্ব এখন একটি সমতল বাজার। প্রযুক্তি ও দক্ষ জনবল একত্র করতে পারলে বাংলাদেশও বৈশ্বিক প্রতিযোগিতায় ভালো অবস্থানে যেতে পারবে।”
তানভীর ইব্রাহীম বলেন, খাতটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সীমিত পরিসরে ভালো করছেন। তবে সম্ভাবনা অনেক বড়, কারণ দেশীয় বাজার বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে এবং আন্তর্জাতিক বাজারও বড় হওয়ার সুযোগ রয়েছে। এখন বিপিও ও আইটিএস খাত বিশ্বজুড়ে ভালোভাবে বিক্রি করছে বলে মনে করেন তিনি।
খাতটির প্রধান প্রতিবন্ধকতা হলো সম্পূর্ণ দক্ষ জনবলের অভাব। তিনি জানান, সরকার যদি নীতিগতভাবে বলে দেয় যে প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব মূল কাজ করবে, কিন্তু যে সেবাগুলো আউটসোর্স করা সম্ভব, সেগুলো আউটসোর্স করতে হবে। এটি দ্রুত এগোবে বলে মনে করেন তিনি।
“প্রতিষ্ঠানগুলো যদি আউটসোর্সযোগ্য সেবাগুলো আমাদের প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে, তাহলে এই শিল্পের প্রবৃদ্ধি অনেক দ্রুত হবে। আর সরকার নিজেই দেশের সবচেয়ে বড় আইটিএস ও বিপিও সেবাগ্রহীতা হতে পারে। নাগরিক সেবাগুলো আউটসোর্সিংবান্ধব করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।”